করোনা ভাইরাসের আবহেই রাশিয়ায় প্রথম আভিয়ান ফ্লু-তে আক্রান্ত এক, শুরু নয়া আতঙ্ক
করোনা ভাইরাসের আবহেই রাশিয়ায় প্রথম আভিয়ান ফ্লু-তে আক্রান্ত নাকি এক
করোনা ভাইরাসের আবহেই রাশিয়ায় নতুন এক সমস্যার উদয় হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেব সেখানে এইচ৫এন৮ আভিয়ান ফ্লু-র সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিনের দেশের এক ব্যক্তির শরীরে এই ফ্লু সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার কনজিউমার রাইটস প্রোটেকশন ও হিউম্যান ওয়েলবিং সার্ভিসের মাথা আনা পোপোভা। দাবি করেছেন যে আক্রান্ত ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪১ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ৩৭ লক্ষ মানুষ। এই হিসেব থেকে বোঝাই যাচ্ছে যে ভ্লাদিমির পুতিনের দেশে অতিমারী পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। দৈনিক কোভিড ১৯ আক্রান্তের হারও কমছে একটু একটু করে। তবু এখনও করোনা ভাইরাসে প্রভাবিত দেশগুলির তালিকার চতুর্থ স্থানেই অবস্থান করছে রাশিয়া।
পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাক, চায় না পুতিনের দেশ। তাই ভারতেরই সেখানে ব্যাপক হারে টিকাকরণ শুরু হয়েছে। সরকারের উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন রাশিয়ার নাগরিকরাও। সে দেশের প্রধানমন্ত্রী মিখাইল মিসুসটিন জানিয়েছেন যে ইতিমধ্যে রাশিয়ার প্রায় তিন লক্ষ মানুষ স্পুটনিক টিকার প্রথম শট নিয়েছেন। টিকার দ্বিতীয় শট দেওয়ার প্রক্রিয়া খুব শুরু হবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যে দেশে যে এইচ৫এন৮ আভিয়ান ফ্লু-র সংক্রমণও শুরু হয়েছে, প্রশাসনকে জানাতে ভোলেননি রাশিয়ার কনজিউমার রাইটস প্রোটেকশন ও হিউম্যান ওয়েলবিং সার্ভিসের মাথা আনা পোপোভা। যে ব্যক্তির শরীরে এই সংক্রমণ মিলেছে, সুশ্রুষার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাঁকে নিয়ে গবেষণা চলছে বলেও জানিয়েছেন পোপোভা।












Click it and Unblock the Notifications