দুয়ারে রাশিয়া, সেনার জন্য অর্থ তুলতে ওয়ার-বন্ড বিক্রি করবে ইউক্রেন

দুয়ারে রাশিয়া, সেনার জন্য অর্থ তুলতে ওয়ার-বন্ড বিক্রি করবে ইউক্রেন

ছ'নম্বর দিনে পড়ল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ৷ কিয়েভ থেকে কারখভের মতো ইউক্রেনের একধিক শহরে ঘিরে রেখেছে রাশিয়ার সেনা৷ দেশ জুড়ে চলছে বারুদবৃষ্টি। এরকম অবস্থায় নিজের মাতৃভূমি রক্ষার ইচ্ছা এখনও ছেড়ে দেয়নি ইউক্রেনবাসী৷ কিন্তু হঠাৎ যুদ্ধের কারণে অর্থের ভাঁড়ারে টান পড়ছে ইউক্রেনের৷ তাই এবার যুদ্ধের সরঞ্জাম ও সেনার খরচ মেটাতে war-বন্ড বিক্রি করার চিন্তাভাবনা করছে ইউক্রেন সরকার। দেশটির সরকার জানিয়েছে যে তারা রাশিয়ার আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে বদ্ধপরিকর৷ তাই সশস্ত্র বাহিনীকে অর্থ প্রদানের জন্য মঙ্গলবার থেকে বন্ড বিক্রি করার পরিকল্পনা করছে।

দুয়ারে রাশিয়া, সেনার জন্য অর্থ তুলতে ওয়ার-বন্ড বিক্রি করবে ইউক্রেন

ইউক্রেনের বন্ডের দাম কিছুটা নিম্নমুখী হওয়ার পরই এই ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তারা কোনওভাবেই ঋণের খেলাপি হবে না। দেশের ও বিদেশের বিনিয়োগকারীরা উদ্বিগ্ন যে রাশিয়ার আক্রমণ কিয়েভকে ঋণ খেলাপির দিকে ঠেলে দেবে। টুইট করে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান ফেডারেশনের সামরিক আগ্রাসনের সময়ে, অর্থ মন্ত্রণালয় নাগরিক এবং বিদেশী বিনিয়োগকারীদের সামরিক সরকারি বন্ডে বিনিয়োগ করে ইউক্রেনের বাজেটে সমর্থন করার প্রস্তাব দিচ্ছে। মন্ত্রণালয় বলেছে যে প্রতিটি এক বছরের বন্ডের নামমাত্র মূল্য হবে ১০০০ ইউক্রেনীয় রিভনিয়া যা প্রায় ৩৩.২৭ ডলারের সমান এবং বিনিয়োগকারীদের দেওয়া সুদের হার নিলামে নির্ধারণ করা হবে।

যদিও ইউক্রেনকে এই কঠিন সময় কাটিয়ে উঠতে ৭০ মিলিয়ন ডলারের অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া৷ অজি-প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার বলেছেন যে এই অর্থ ইউক্রেন খরচ করতে পারবে প্রাণঘাতী এবং অ-প্রাণঘাতী অস্ত্র কেনকাটায়। তিনি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনবাসীর তাদের নিজস্ব মাতৃভূমির প্রতিরক্ষার লড়াইকে (ইউক্রেন) সমর্থন করি। তবে এত টাকা, কিভাবে ইউক্রেনকে সাহায্য করবে অস্ট্রেলিয়া সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মরিস বলেছেন, তিনি ইউক্রেনে রাশিয়াকে মাথা তুলে দিতে চান না। মরিসন বলেছেন যে তার সরকার ইউক্রেনে মানবিক সহায়তার জন্য আরও ৩৫ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+