ইউক্রেনকে রক্তচক্ষু রাশিয়ার, নতুন করে শরণার্থী সংকট বৃদ্ধির আশঙ্কা

ইউক্রেনকে রক্তচক্ষু রাশিয়ার, নতুন করে শরণার্থী সংকট বৃদ্ধির আশঙ্কা

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংকট ক্রমশ বাড়ছে। ভ্লািদমির পুতিন একের পর এক হুমকি দিয়েই চলেছে ইউক্রেনকে। ইতিমধ্যেই ইউক্রেনের ঘাড়ে শ্বাস ফেলতে শুরু করে দিয়েছে ১ লক্ষ রুখ সেনা। ইউক্রেনের সীমান্তে পুতিনের নির্দেশে মোতায়েন হয়েছে এই রুশ বাহিনী। এদিকে রাশিয়া আর ইউক্রেনের এই সংঘাতের জেরে গোটা বিশ্বে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সময় যত এগোচ্ছে তত অগ্নিগর্ভ হয়ে উঠছে দুই দেশের মধ্যে সম্পর্ক। রাশিয়া একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছে ইউক্রেনকে পাল্টা ইউক্রেনও রাশিয়াকে হুমকি দিয়ে চলেছে। রাশিয়ার চোখ রাঙানি বরদাস্ত করতে রাজি নয় ইউক্রেন। এই নিয়ে দুই দেশের মধ্যে টানা পোড়েন চলছে। কে কাকে হুমকিতে সুর চড়াবে এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা রাশিয়াকে ঠান্ডা করার চেষ্টা করেও বিফলে গিয়েছে আলোচনা।

ইউক্রেন সীমান্তে ১ লক্ষ রুশ সেনা

ইউক্রেন সীমান্তে ১ লক্ষ রুশ সেনা

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে ১ লক্ষ সেনা মোতায়েন করেছে। কেবল মাত্র পুতিনের ইশারার অপেক্ষা তারপরেই হামলা বোল। অর্থাৎ যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে রাশিয়া। ইউক্রেনের সীমান্তে ইতিমধ্যেই ফায়ার পাওয়ার তৈরি করে ফেলেছে রাশিয়া। যদিও প্রকাশ্যে বারবারই পুতিন দাবি করে চলেছেন ইউক্রেনে হামলা করার কোনও উদ্দেশ্য রাশিয়ার নেই।

আমেরিকার সঙ্গে পুতিনের আলোচনা

আমেরিকার সঙ্গে পুতিনের আলোচনা

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের পরিস্থিতি মেটাতে ইতিমধ্যেই মঞ্চে নেমেছে আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিফোনে তাঁদের কথা হয়েছে। সূত্রের খবর রাশিয়াকে সতর্ক করে জো বাইডেন বলেছেন, ইউক্রেনের উপর হামলা করলে গোটা বিশ্বে পরিস্থিতি খারপ হবে। প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে গোটা বিশ্বকে। অর্থাৎ পুতিনকে ইউক্রেনের সঙ্গে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন জো বাইডেন।

শরণার্থী সংকট তৈরি হবে

শরণার্থী সংকট তৈরি হবে

ইউক্রেনের ঘাড়ে শ্বাস ফেলছে রাশিয়া। এই অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে নজর রেখে একাধিক দেশ ইতিমধ্যেই তাঁদের নাগরিকদের ইউক্রেন থেকে চলে আসার বার্তা দিয়েছে। তাই নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে সেখানে। অনেক দেশই মনে করছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাঁধলে পশ্চিম ইউরোপে প্রবল শরণার্থী সংকট তৈরি হবে। তার মাশুল দিতে হবে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন এবং হাঙ্গেরি থেকে ফ্রান্স সকলকেই এই শরণার্থী সংকটের মাশুল দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই নিয়ে রাশিয়াকে সতর্ক করেছেন এবং বলেছেন যুদ্ধ বাধলে অসংখ্য মানুষকে তার মূল্য দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+