সবটা ট্রাম্পের হাতে! ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি রাশিয়া! তবে শর্তসাপেক্ষে, কী জানালেন প্রেসিডেন্ট পুতিন?
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, তাঁর উদ্যোগে তৈরি 'বোর্ড অফ পিস'-এ যোগ দিতে রাজি হয়েছে রাশিয়া। এই বক্তব্য সামনে আসার পর পরই এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে, কিছু শর্ত পূরণ হওয়ার পরেই এই প্রস্তাবে সাড়া দেবে রাশিয়া।

মূলত গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যেই ট্রাম্প এই 'বোর্ড অফ পিস' গঠনের কথা ভাবছেন। তবে তাঁর পরিকল্পনা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। এই বোর্ডের উদ্দেশ্য হল, গাজায় কাজ শুরু করে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা। ইতিমধ্যেই ভারত সহ ৫০টির বেশি দেশকে 'বোর্ড অফ পিস'-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। সেই তালিকায় রয়েছে রাশিয়ার নামও। গতকাল সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ট্রাম্প দাবি করেন যে, রাশিয়া নাকি আমেরিকার সেই আমন্ত্রণ গ্রহণ করেছে।
কিন্তু ট্রাম্পের এইরকম বক্তব্যের পরই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন জানান যে, এখনও কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন যে, প্রথমে সমস্ত নথিপত্র খতিয়ে দেখবে রুশ বিদেশ মন্ত্রক। তার পাশাপাশি রাশিয়ার ঘনিষ্ঠ এবং কৌশলগত মিত্র দেশগুলির সঙ্গেও আলোচনা করা হবে। সমস্ত দিক বিবেচনা করার পরেই মস্কো নিজেদের অবস্থান জানাবে।
পুতিন আরও বলেন যে, আন্তর্জাতিক শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার জন্য রাশিয়া বরাবরই যে কোনও উদ্যোগকে সমর্থন করে এসেছে। ভবিষ্যতেও এই নীতির কোনোরকম অন্যথা হবে না। সেই সঙ্গে তিনি রুশ এবং ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী 'বোর্ড অফ পিস'-এ যোগ দিলে তিন বছরের সদস্যপদ পাওয়া যাবে। স্থায়ী সদস্য হওয়ার জন্য প্রায় ১০০ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় তাকে প্রায় ন'হাজার কোটি টাকা অনুদান দিতে হবে। হোয়াইট হাউসের বক্তব্য অনুসারে, শুধুমাত্র শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধ দেশগুলিকেই স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। এই টাকা রাশিয়া দেবে কি না, এই প্রশ্নেও পুতিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, আগের মার্কিন প্রশাসন রাশিয়ার যে সম্পদ বাজেয়াপ্ত করেছিল, সেখান থেকেই প্রয়োজনে ওই টাকা মেটানো যেতে পারে।
সব মিলিয়ে, ট্রাম্পের 'বোর্ড অফ পিস' নিয়ে এখনও পুরোপুরি হ্যাঁ অথবা না কিছুই বলছে না রাশিয়া। তবে দরজা যে পুরোপুরি বন্ধ নয়, সেই ইঙ্গিত স্পষ্ট।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications