পড়ছে টাকার দাম, জ্বলছে পাকিস্তান! ইমরান খানের গ্রেফতারে মারাত্মক অভিযোগ শেহবাজ সরকারের

ইমরান খানের গ্রেফতারের পর থেকেই রণক্ষেত্র পাকিস্তান! গোটা দেশ কার্যত জ্বলছে। আর এর মধ্যেই ১২ ঘন্টার বনধের ডাক পাকিস্তানে। গ্রেফতারের প্রতিবাদে তেহরিক-ই-ইনসাফ পার্টির তরফে এই বনধের ডাক দেওয়া হয়েছে।

অন্যদিকে পরিস্থিতি সামলাতে কড়া হাতে পথে নেমেছে সে দেশের প্রশাসনও। বিভিন্ন জায়গাতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। শুধু তাই নয়, ব্যাপক ধরপাকড়ও শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি বিক্ষোভকারীকেও গ্রেফতার করা হয়েছে। সে দেশের পঞ্জাব প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।

ইমরান খানের গ্রেফতারে মারাত্মক অভিযোগ শেহবাজ সরকারের

গ্রেফতার করা হয়েছে ইমরান খানের ঘনিষ্ঠ আরও এক রাজনেতাকে। পাশাপাশি সেনা অফিসারদের বাড়ি থেকে ময়ুর চুরির অভিযোগও সামনে এসেছে। ইমরানপন্থীদের দাবি, এই ময়ুরগুলি সরকারের টাকাতে কেনা। আর সেই কারণে তাঁরা সেটা নিয়ে যাচ্ছে। দুটি সাদা ময়ুর বিক্ষোভকারীরা নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিক্ষোভে এখনও ১৩০ জন পাক অফিসার এবং কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের টাকার দাম হু হু করে কমছে! পাকিস্তানের টাকায় এক ডলারের মূল্য প্রায় ২৮৮। ইমরান খান গ্রেফতারের পর টাকার দাম রেকর্ড পরিমাণে কমেছে। একাধিক ইস্যুতে পাকিস্তানের অর্থনীতি কার্যত তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় ইমরান খানের গ্রেফতারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও পাক প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারি নিয়ে পাক সরকারের দাবি, ইমরান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি কর থেকে পাওয়া প্রায় ৬০ বিলিয়ন ডলার লুঠ করা হয়েছে বলেও দাবি শেহবাজ শরিফ সরকারের।

অন্যদিকে পিটিআইয়ের দাবি, ইমরান খানকে কোনও আইনি সাহায্য নিতে দেওয়া হচ্ছে না। তবে ইমরান খান অনুগামীদের শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। কিন্তু পইরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে একাধিক জায়গাতে বাস-গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। এমনকি পুলিশ প্রশাসনকেও লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ। আর তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে।

উল্লেখ্য, পাক হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার বিকেলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। জামিন সংক্রান্ত মামলায় আদালতে আসলে পাক রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। আর এরপর থেকেই দেশজুড়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+