ভারতের জায়গা তাদের বলে দাবি! নেপালের সংসদে পেশ নতুন ম্যাপ, পাশ হওয়া সময়ের অপেক্ষা
নেপালের নির্ধারিত নতুন ম্যাপ গতি পেয়েছে। সেই ম্যাপে ভারতের বেশ কিছু অংশকে নেপাল তাদের অংশ বলে দাবি করেছে। এদিকে সেদেশের শাসকবাম জোট সংবিধান সংশোধনী এনেছে।
নেপালের নির্ধারিত নতুন ম্যাপ গতি পেয়েছে। সেই ম্যাপে ভারতের বেশ কিছু অংশকে নেপাল তাদের অংশ বলে দাবি করেছে। এদিকে সেদেশের শাসকবাম জোট সংবিধান সংশোধনী এনেছে। বিরোধী নেপালি কংগ্রেস জানিয়েছে, তারা সংশোধনীর পক্ষে ভোট দেবে।

নেপালে সাধারণভাবে সংবিধান সংশোধনী পাশ হতে একমাস সময় লেগে যায়। কিন্তু বর্তমান সময়ে সেদেশের জনগণের অনুভূতির কথা মাথায় রেখে এি বিল ১০ দিনে পাশ করানো হতে পারে বলে জানা গিয়েছে। বিরোধীরা সমর্থন করায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাশ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
এর আগে এমাসের শুরুতে নেপালের শাসকদল নতুন ম্যাপর কথা বলে। যা নিয়ে ভারত প্রতিবাদ জানায়। বিষয়টিকে একপক্ষীয় বলে দাবি করা হয়। যা ইতিহাসের ওপর ভিত্তি করে নয় বলেও দাবি করা হয়েছে ভারতের তরফে। যা ভারত গ্রহণ করতে না বলেও জানিয়েছে।
ব্রিটিশ শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল। যা কিনা চিনের সীমান্তকে ছুঁয়ে গিয়েছে। সেই অংশই দাবি করেছে নেপাল। ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধের পর থেকে ভারতের কাছে গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ডের লিপুলেখপাস, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপাল তাদের অংশ বলে দাবি করেছে।












Click it and Unblock the Notifications