পাকিস্তানে ফরমান জারি, মোদীকে গ্রেফতার করলেই মিলবে ১০০ কোটি টাকা!

ইসলামাবাদ, ২ জুন : পাকিস্তানের জামাত-ই-ইসলামি প্রধান সিরাজ-উল-হক এমনই ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে।

সরকারে আসার আগে থেকেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনওরকম আপস করবেন না বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় এসেও নরমে-গরমে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে বহুবার আলোচনা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাকিস্তানে ফরমান জারি, মোদীকে গ্রেফতার করলেই মিলবে ১০০ কোটি টাকা!


আর তাতেই বোধহয় চটেছে পাকিস্তানের মৌলবাদী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। ফলে মোদীজিকে গ্রেফতার করলেই ১০০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে জামাত-ই-ইসলামি।

সংবাদসংস্থা জি নিউজের রিপোর্ট অনুযায়ী সিরাজ-উল-হক পাক অধীকৃত কাশ্মীরের রাওয়ালকোটে দাঁড়িয়ে বলেছেন, "ভারত সরকার হিজবুল মুজাহিদিন প্রধান সঈদ সালাহউদ্দিনের মাথার দাম ৫০ কোটি টাকা ধার্য করেছে। আমি নরেন্দ্র মোদীর মাথার দাম ১০০ কোটি ধার্য করলাম।"

সিরাজ-উল-হকের আরও দাবি, কাশ্মীরের বাসিন্দাদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে একমাত্র বাধা ভারতের নরেন্দ্র মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+