করোনা ভাইরাস রোধক ভ্যাকসিন এলেও ঠেকানো যাবে না সংক্রমণ! বলছে নয়া রিপোর্ট

শুধুমাত্র করোনা ভাইরাস রোধক ভ্যাকসিন এলেই করোনা সংক্রমণ বন্ধ হবে না। এমনই আশঙ্কা বার্তা শোনাল ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি। ডেটা ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং ফর ভাইরাল এপিডেমিকসের অধীনে প্রকাশিত একটি রিপোর্টে এই নয়া তথ্য উঠে এসেছে।

করোনার প্রতিষেধক হাতে এলেও তার সীমাবদ্ধতা থাকবে

করোনার প্রতিষেধক হাতে এলেও তার সীমাবদ্ধতা থাকবে

গবেষকদের মত, করোনার প্রতিষেধক হাতে এলেও তার সীমাবদ্ধতা থাকবে এবং তা মেনেও নিতে হবে। গবেষকরা বলছেন, একটা প্রতিষেধকের পক্ষে কি সংক্রমণ রোধ করা সম্ভব নাকি ওই রোগের প্রকোপ থেকে মানুষকে আগাম সুরক্ষা দেওয়া সম্ভব? প্রতিষেধকের পক্ষে ভাইরাসের প্রকোপ থেকে মানুষকে আগাম সুরক্ষা দেওয়া সম্ভব হলেও সংক্রমণ রোখা সম্ভব নয়।

ব্রিটিশ বিজ্ঞানীদের আশঙ্কা

ব্রিটিশ বিজ্ঞানীদের আশঙ্কা

ব্রিটিশ বিজ্ঞানীদের আশঙ্কা, প্রতিষেধক রোগীদের উপর ভালো ভাবে কাজ করলেও সংক্রমণের ভয় কিন্তু থেকেই যাচ্ছে। সবচেয়ে বেশি চিন্তা উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে। কারণ, তাঁদের থেকেই নিঃশব্দে ভাইরাস সংক্রমিত হতে পারে। যদিও আপাতত আশঙ্কা উড়িয়ে প্রত্যাশিত সুফলের অপেক্ষায় দিন গুণছেন বিশ্বের বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক থেকে কোটি কোটি সাধারণ মানুষ।

কিন্তু কবে আসবে করোনার প্রতিষেধক?

কিন্তু কবে আসবে করোনার প্রতিষেধক?

কিন্তু কবে আসবে করোনার প্রতিষেধক? কবে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে? এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা। মহামারী পূর্ববর্তী সময়ে ফিরতে মরিয়া গোটা বিশ্ব। যার জন্য বিভিন্ন দেশ নিজেদের মতো করে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজছে। হাজারো ল্যাবে চলছে গবেষণা। লকডাউন করেও যে স্বাভাবিক ছন্দে ফেরা যাবে না, সেই ইঙ্গিতই মিলছে। সুতরাং করোনা আবহে আপাতত দুশ্চিন্তাই সঙ্গী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+