ব্রিটিশ রাজ পরিবারে নতুন অতিথি, কন্যা সন্তানের জন্ম দিলেন কেট
লন্ডন, ২ মে : প্রায় দু'বছরের মাথায় ফের নয়া অতিথি এল ব্রিটেনের রাজ পরিবারে। এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।
২০১১ সালের ২৯ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন উইলিয়ামস ও কেট মিডলটন। ২০১৩ সালের ২২ জুলাই যুবরাজ উইলিয়ামস ও কেট মিডলটনের প্রথম সন্তান জর্জের জন্ম হয়। তার কিছুদিন পর থেকেই নতুন অতিথি নিয়ে আসার জন্য আবদারের তালিকা দীর্ঘ হতে শুরু করেছিল। এবার সেই আবদারও পূর করে দিলেন যুবরাজ চার্লস ও যুবরানি ডায়নার পুত্র যুবরাজ উইলিয়ামস।

রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন লন্ডনের স্থানীয় সময় ভোর ৬ টায় কেটকে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সকাল ৮ টা ৩৪ মিনিটে ব্রিটিশ রাজ পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। জানা গিয়েছে, জন্মের সময় কন্যা সন্তানের ওজন ছিল ৮ পাউন্ড ও ৩ আউন্স (প্রায় পৌনে চার কেজি)।
প্রথা অনুযায়ীই নবজাতকের জন্মের পরপরই বাকিংহাম প্রাসাদে নোটিশ ঝুলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন নতুন কন্যা সন্তানের নাম কী রাখা হবে তা জানতেই উৎসুক ব্রিটিশরা ভিড় জমান প্রাসাদের বাইরে।












Click it and Unblock the Notifications