(ছবি) ভারতের প্রথম মিস্টার ওয়ার্ল্ড রোহিত খণ্ডেলওয়াল !
টেলিভিশনের জনপ্রিয় মুখ, বেশি কিছু টিনএজ ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু তা বলে রাতারাতি এমন বিখ্যাত হয়ে পড়বেন তা কে ভেবেছিল। আজ্ঞে হ্যাঁ প্রথম ভারতীয় হিসাবে মিস্টার ওয়ার্ল্ড ২০১৬-এর তকমা জিতে এখন আন্তর্জাতিক তারকা রোহিত খণ্ডেলওয়াল।
গতকালই ব্রিটেনে মিস্টার ওয়ার্ল্ড ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশ থেকে ৪৭ জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে হারিয়ে রোহিত সেরার সেরা নির্বাচিত হয়েছেন। মিস্টার ওয়ার্ল্ড শিরোপাপ পাশাপাশি ৫০ হাজার ডলারই পেয়েছেন পুরস্কার মূল্য হিসাবে।

এই খবরটি ছড়িয়ে পড়তেই রোহিতের জন্য টুইটারে শুভেচ্ছার বন্যা।
হায়দ্রাবাদের ছেলে রোহিতের ক্যামেরার সামনে তো বটেই ক্যামেরার পিছনে কাজ করারও ইচ্ছে রয়েছে। নিজের ছবি তৈরি করতে চান রোহিত। অভিনয় ছাড়া, ওয়ার্ক আউট, নানা ধরণের খেলোধুলো করতে এবং ঘুরে বেড়ানো খুব পছন্দ রোহিতের।
২০১৫ সালে রোহিত মিস্টার ইন্ডিয়া ২০১৫ হয়েছিলেন। রোহিতের পর প্রথম রানর আপ হয়েছেন পোর্তো রিকো থেকে এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকো থেকে।












Click it and Unblock the Notifications