ফের বাগদাদে রকেট হামলা, এবার নিশানা মার্কিন দূতাবাস
ইরানের সংসদ আগেই একটি বিল পাশ করে মার্কিন সেনাকে 'জঙ্গি' ঘোষণা করে। এরপর বুধবার ভোর রাতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনিতে হামলা চালিয়ে তারা দাবি করে যে ৮০ জন মার্কিন সেনা মৃত্যু হয়েছে। এরপর ফের বুধবার গভীর রাতে ফের ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলা চালানো হল। তবে এই হামলার দায় এখনও স্বীকার করেনি ইরান। ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন দূতাবাসে হামলা
সংবাদসংস্থার খবর অনুযায়ী হামলাটি বাগদাদে অবস্থিত গ্রিন জোনে চালানো হয় যেখানে আমেরিকা হয় বেশ কয়েকটি দেশএর দূতাবাস রয়েছে। ক্রমাগত ইরাকের বুকে আমেরিকার ঘাঁটি বা দূতাবাসে এই হামলাগুলি আদতে ইরানের জেনারেল কাসেম সুলেমানির হত্যার প্রতিশোধ নিতেই চালানো হচ্ছে বলে অনুমান।

বুধবার ভোর রাতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরান
এর আগে বুধবার ভোর রাতে চালানো ঘটনা সম্পর্কে ইরানের এক সিনিয়র রেভোলিউশনরি গার্ডকে উদ্ধৃত করে ইরানের মিডিয়া জানিয়েছিল, সেই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০ জন জঙ্গিকে হত্যা করেছে ইরান। শুধু তাই নয়, একাধিক মার্কিনী সমরাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে ইরানের সেনা। প্রায় হাফ ডজন মিসাইল মার্কিন সেনাকে তাক করে হামলার পর শান্ত হয় তেহরান।

হামলায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেন ট্রাম্প
যদিও সেই ঘটনায় আমেরিকার কোনও ক্ষতি হয়নি জানিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, 'অল ইজ ওয়েল'। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'অল ইজ ওয়েল! ইরান থেকে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল হানা করা হয়েছে। হতাহতের হিসাবে এখন নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিধর সেনা রয়েছে। আমি একটি বক্তব্য রাখব কাল।'

আমেরিকার হুমকির পাল্টা দিয়ে রেখেছে ইরান
ট্রাম্প সরকার আগে জানিয়েছিল যে ইরান যদি মার্কিন মুলুকে হামলার চেষ্টা করে বা মার্কিন সেনাকে নিশানায় রাখতে চায়, তাহলে ইরানের ৫২ টি জায়গায় হামলা করবে ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন ৫২ টি ইরানের জায়গা চিহ্নিত করে রেখেছে। তার জবাবে এদিন ইরান জানিয়েছে তারা ১০০ টি জায়গাকে বেছে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিনীদের একটা হামলা ইরানে হলেই ওই ১০০ টি জায়গায় জবাব দেবে ইরান।












Click it and Unblock the Notifications