অস্কার জয়ী অভিনেতা রবিন উইলিয়াম প্রয়াত, আত্মঘাতী অনুমান পুলিশের

মারিন শহরের শেরিফের দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার টিউবারনে নিজের বাড়িতেউ দুপুরে ৬৩ বছরে 'ফানিম্যান'-কে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বিবৃতিতে এও জানানো হয়েছে, প্রাথমিকভাবে শেরিফ অফিস কর্নার ডিভিশন-এ অনুমান শ্বাসকষ্টের কারণে আত্মহত্যা করেছেন উইলিয়ামস।
মার্কিন মিডিয়ার সংবাদ অনুযায়ী, প্রবীন এই অভিনেতা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
১৯৭৮ সালে 'মর্ক অ্যান্ড মিন্ডি' টেলিভিশন ধারাবাহিক দিয়ে জনপ্রিয় হন রবিন। এর পরে ধীরে ধীরে হলিউডে বড় পর্দায় পা রাখা। 'দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প', 'গুড মর্নিং ভিয়েতনাম', 'ডেড পোয়েট সোসাইটি', 'গুড উইল হান্টিং', 'মিসেস ডাউটফায়ার', 'জুমাঞ্জি', 'দ্য বার্ড কেজ', 'নাইট অ্য়াট দ্য মিউজিয়াম', 'হ্যাপি ফিট', 'ডোন্ট ওয়রি, বি হ্যাপি' রবিন উইলিয়মাস অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম।
তিনবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। গুড উইল হান্টিং ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতা হিসাবে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ২টি এমি পুরস্কার, ৪টি গোল্ডেন গ্লোব পুরস্কার, ২টি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়র্ড এবং ৫টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন।












Click it and Unblock the Notifications