Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বসতে পারেন এই ভারতীয় বংশোদ্ভূত, জেনে নিন সেই ব্যক্তিকে

ঋষি সুনক, এই নাম এবার সম্ভবত ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান হয়ে বসতে চলেছে। বিপুল চাপে পদত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছেন বরিস জনসন। আর সেখানেই নাম উঠে এসছে ঋষির। তিনি বরিসের দলেরই লোক। তিনি তাঁর সংসদীয় এমপিদের মধ্যে অন্যতম ছিলেন। ছিলেন মন্ত্রী। তিনি সহ আরও পঞ্চাশ জন বরিসের পাশ থেকে সরে যাওয়ার পরেই চাপের মুখে জনসন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আর সেখানেই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে নাম উঠে এসছে এই ভারতীয়ের। তিনি যদি জনসনের উত্তরসূরি হন তাহলে হবেন ব্রিটেনের ৭৮তম তম প্রধানমন্ত্রী।

ভারতীয় বংশোদ্ভূত

ভারতীয় বংশোদ্ভূত

সুনাক, ভারতীয় বংশোদ্ভূত এবং তবে তাঁর জন্ম সাউদাম্পটনে ১২ মে ১৯৮০ সালে। তার বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন জেনারেল প্র্যাকটিশনার ছিলেন। তাঁর মা তার নিজের ফার্মেসি চালাতেন। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তিনি হবেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

সফল ব্যাবসায়ী

সফল ব্যাবসায়ী

রাজনীতিবিদের পাশাপাশি ৪২ বছর বয়সী ঋষি একজন সফল ব্যবসায়ীও বটে। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে একটি বড় বিনিয়োগ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। তাঁর সংস্থা ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে শুরু করে ভারতের আইটি রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত কোম্পানিগুলির সাথে কাজ করেছে।

রাজনীতি

রাজনীতি

ঋষি ২০১৫ সাল থেকে রিচমন্ড (ইয়র্কস) এর একজন সংসদ সদস্য (এমপি)। তিনি ফেব্রুয়ারি ২০২০ থেকে জুন ২০২২ পর্যন্ত এক্সচেকারের চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, সুনাক ট্রেজারি এবং সংসদীয় অধীনস্থ মুখ্য সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকারের রাজ্য সচিব হিসাবেও কাজ করেছেন।

সুনক হলেন ইনফোসিস দম্পতি এন আর নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির জামাই। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ায় তাঁর স্ত্রী অক্ষতার সাথে তাঁর প্রথম দেখা হয় এবং তারা এখন দুই মেয়ে অনুষ্কা এবং কৃষ্ণার মা - বাবা।

বিতর্ক

বিতর্ক

তিনি সম্প্রতি নিজেকে দুটি বড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বরিস জনসনের সঙ্গে 'পার্টিগেট' বিতর্কে তাঁর নাম জড়িয়ে গিয়েছিল। পাশাপাশি একটি পারবারিক সমস্যায় তিনি জড়িয়ে পড়েছিলেন।

এদিকে জনসন যখন ২০১৯ সালে ক্ষমতায় আসেন তখন দেখা গিয়েছিল যে, তিনি ব্রিটেনের এমন কিছু অংশে ভোট পেয়েছেন যা আগে কখনও তার কনজারভেটিভ পার্টি পায়নি। তারপরেঅ রক্ষা হল না। আসলে তাঁর দলের লোকেরাই তাঁকে চাইছেন না। তার অর্থমন্ত্রী, নাদিম জাহাভি, যিনি শুধুমাত্র বুধবার এই পদে যোগ দিয়েছিলেন, তিনিও জনসনকে পদত্যাগ করার কথা বলেছেন। এর পরপরই, নবনিযুক্ত শিক্ষা সচিব মিশেল ডোনেলান পদত্যাগ করেন, বলেন যে তিনি প্রধানমন্ত্রীকে সরে যাওয়ার জন্য "অনুরোধ" করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+