বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা! ঐকবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জনসনের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা! ঐকবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জনসনের

বরিস জনসন হঠাৎ করেই প্রধানমন্ত্রীর লড়াই থেকে সরে দাঁড়ানোর বিস্ময়কর সিদ্ধান্তে ঋষি সুনকের ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়েছে। অন্যদিকে, ঋষি সুনকের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পেনি মর্ডান্ট। তিনিও ইতিমধ্যে টোরি সাংসদদের উপযুক্ত সমর্থন পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিজ ট্রাসের পদত্যাগের পর ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে।

লড়াই থেকে সরে দাঁড়ালেন জনসন

লড়াই থেকে সরে দাঁড়ালেন জনসন

বরিস জনসন প্রধানমন্ত্রীর দৌড়ে অংশগ্রহণ করবেন বলেই ক্যারাবিয়ানে ছুটি বাতিল করে লন্ডনে ফিরে আসেন। তিনি দাবি করেন, ১০০ জন টোরি সাংসদ তাঁকে সমর্থন করেছেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন, এই নির্বাচনে লড়াই করবেন না। বরিস জনসন বলেন, দেশের পরিস্থিতি এখন ভালো নয়। সাংসদদের একত্রিত হয়ে লড়াইয়ের প্রয়োজন। জনসন কোনও নির্বাচন চাইছেন না। তিনি চাইছেন সমস্ত সংসদরা একত্রিত হয়ে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করুক। দেশের বতর্মান পরিস্থিতিতে এটাই সর্বোত্তম উপায়। নির্বাচনী লড়াই থেকে বিরত থাকার জন্য তিনি পেনি মর্ডান্ট ও ঋষি সুনককে বোঝানোর চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, নিবাচনে দাঁড়ালে তিনি জয়ী হতেন। তিনি মনে করেন, দেশকে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার রয়েছে। কিন্তু সেটা এখন উপযুক্ত সময় নয়।

সুনকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা

সুনকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করতে গেলে ১০০ জন টোরি সাংসদের সমর্থনের প্রয়োজন। ঋষি সুনককে ইতিমধ্যে ১৪২ জন টোরি সাংসদ সমর্থন করেছে। সোমবার স্থানীয় সময় দুপুর দুটোর মধ্যে পেনি মর্ডান্টকে ১০০ জন টোরি সাংসদের সমর্থন আদায় করতে হবে। শুক্রবার পর্যন্ত তাঁকে ২৮ জন টোরি সাংসদ সমর্থন করেছিলেন। তিনি তা করতে সমর্থ না হলে ঋষি সুনক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের প্রধানমন্ত্রী হবে।

ঋষি সুনকের বিবৃতি

ঋষি সুনকের বিবৃতি

টুইটি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক বলেন, 'আমি ব্রিটেনের অর্থনীতি ঠিক করতে চাই। আমি দলকে আরও ঐক্যবদ্ধ করতে চাই। তবেই ব্রিটিশ সরকার দেশের জনগণের জন্য কাজ করতে পারবে। উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ব্রিটিশদের জন্য কিছু করার সুযোগ আমাকে দেওয়া হবে কি না, সেই বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

বরিসের প্রশংসা

বরিসের প্রশংসা

বরিস জনসনের প্রশংসা করতে গিয়ে ঋষি সুনক বলেছেন, ব্রেক্সিট, করোনা মহামারী, কোভিড ভ্যাকসিন বিতরণ, ইউক্রেন যুদ্ধের মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তিনি বলেন, ব্রেক্সিট ও করোনা ভ্যাকসিন বিতরণের মতো গুরুত্ব পূর্ণ ক্ষেত্রে বরিস জনসন ব্রিটেনকে নেতৃত্ব দিয়েছেন। টুইট করে সুনক বলেন, 'তিনি আমাদের দেশকে আমাদের সবচেয়ে কঠিন কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং তারপর পুতিন ও ইউক্রেনে তার বর্বরোচিত যুদ্ধের মুখোমুখি হয়েছেন। এর জন্য আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব।' সুনক টুইট করে বলেন, 'যদিও তিনি পুনরায় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে আমি সত্যিই আশা করি তিনি দেশে এবং বিদেশে জনজীবনে অবদান রাখবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+