ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য দৌড়! প্রথম রাউন্ডের শেষে শীর্ষে ঋষি সুনক
ব্রিটেনের প্রধানমন্ত্রী (Prime Minister) নির্বাচনে প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে গেলেন প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak) । বুধবার তিনি কনজারভেটিভ পার্টির মধ্যে সর্বোচ্চ ৮৮ টি ভোট পান। এই ফলাফলের জেলে প্রধানম
ব্রিটেনের প্রধানমন্ত্রী (Prime Minister) নির্বাচনে প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে গেলেন প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak) । বুধবার তিনি কনজারভেটিভ পার্টির মধ্যে সর্বোচ্চ ৮৮ টি ভোট পান। এই ফলাফলের জেলে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যা আট থেকে ছয়ে নেমে এসেছে। অপর ভারতীয় বংশোদ্ভূত অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান ৩২ টি ভোট পেয়ে তালিকায় সব থেকে শেষে রয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতায় অন্য যাঁরা রয়েছেন
ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অন্য যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হলেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট (৬৭ ভোট), বিদেশ সচিব লিজ ট্রাস (৫০ ভোট), প্রাক্তনমন্ত্রী কেমি ব্যাডেনোচ (৪০ ভোট) এবং টম তুগেনঘাট (৩৭ ভোট)।
অন্যদিকে নবনিযুক্ত চ্যান্সেলর নাদিম ডাহাউই এবং প্রাক্তন মন্ত্রী জেরেমি হান্ট যথাক্রমে ২৫ ও ১৮ জনের সমর্থন পেয়েছেন। তবে এক্ষেত্রে ন্যূনতম ৩০ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়াটা জরুরি। তাই তাঁরা প্রতিদ্বন্দ্বিতায় বাইরে চলেগিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন পেনি মর্ডান্ট
গত সপ্তাহে ঋষি সুনক দলীয় নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করার পর থেকে নিদের অগ্রসর হওয়া বজায় রেখেছেন। তবে কনজারভেটিভ পার্টির সদস্যরাই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে পেনি মর্ডান্ট ঋষি সুনকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলেই মনে করা হচ্ছে।

পরবর্তী রাউন্ডের ভোট বৃহস্পতিবার
প্রাথমিক পর্যায়ে এই প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী বলেই মনে হচ্ছে। লড়াই মূলত হচ্ছে ঋষি সুনক, মর্ডান্ট এবং লিজ ট্রাসের মধ্যে। তবে এই লড়াইয়ের অনেকটাই বাকি রয়েছে। পরবর্তী পর্যায়ে বৃহস্পতিবার ৩৫৮ জন কনজারভেটিভ সদস্য ভোট দেবেন। এই সময়ই প্রার্থীদের তালিকা আরও সংকুচিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২১ জুলাই পরবর্তী দফার ভোট টরি ব্যাকবেঞ্চারদের ১৯২২ কমিটির প্রার্থী বাছাই করবে।

প্রাথমিক পর্যায়ে এই প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী বলেই মনে হচ্ছে। লড়াই মূলত হচ্ছে ঋষি সুনক, মর্ডান্ট এবং লিজ ট্রাসের মধ্যে। তবে এই লড়াইয়ের অনেকটাই বাকি রয়েছে। পরবর্তী পর্যায়ে বৃহস্পতিবার ৩৫৮ জন কনজারভেটিভ সদস্য ভোট দেবেন। এই সময়ই প্রার্থীদের তালিকা আরও সংকুচিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২১ জুলাই পরবর্তী দফার ভোট টরি ব্যাকবেঞ্চারদের ১৯২২ কমিটির প্রার্থী বাছাই করবে।
এরপরের দফায় ভোট হবে কনজারভেটিভ পার্টির সদর দফতরে। ব্রিটেনের বিভিন্ন জায়গায় দু-দফার ভোটে প্রায় ২ লক্ষ কনজারভেটিভ পার্টির সদস্য অংশ নেবেন। যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন তিনিই ৫ সেপ্টেম্বরকনজারভেটিভ পার্টি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।
এর আগে ঋষি সুনক আস্থা পুনরুদ্ধারের ডাক দেওয়ার পাশাপাশি অর্থনীতি পুনর্গঠনের কথা বলেছিলেন। ঋষি সুনাকের ভারত যোগ রয়েছে। তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। ৪২ বছর বয়সী এই সাংসদকে দীর্ঘগিন ধরেই ১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনেরউত্তরাধিকারী হিসেবেই দেখা হচ্ছে। তিনি ইতিমধ্যেই কনজারভেটিভ পার্টির বড় অংশের সমর্থন আদায় করলেও, দলের মধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বীও রয়েছেন।












Click it and Unblock the Notifications