ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য দৌড়: ৫ম রাউন্ডে ছিটকে গেলেন মহিলা প্রতিদ্বন্দ্বী! ঋষির সঙ্গে লড়াই লিজ ট্রাসের
চতুর্থ রাউন্ডেই ঠিক হয়ে গিয়েছিল তিনি চূড়ান্ত রাউন্ডের লড়াইয়ে থাকছেন। এদিন পঞ্চম রাউন্ডের লড়াইয়ে এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট ছিটকে যান। যার জেরে এখন ব্রিটেনের (United Kingdom) প্রধানমন্ত্রিত্বের (Prime Minist
চতুর্থ রাউন্ডেই ঠিক হয়ে গিয়েছিল তিনি চূড়ান্ত রাউন্ডের লড়াইয়ে থাকছেন। এদিন পঞ্চম রাউন্ডের লড়াইয়ে এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট ছিটকে যান। যার জেরে এখন ব্রিটেনের (United Kingdom) প্রধানমন্ত্রিত্বের (Prime Minister) দৌড়ে ঋষি সুনকের (Rishi Sunak) সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস (Liz truss)। এদিন ঋষি সুনক পেয়েছেন ১৩৭ ভোট।

প্রথম রাউন্ড থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত যে লড়াই হল, তাতে ভোট দিয়েছেন কানজারভেটিভ পার্টির সাংসদরাই। তবে পঞ্চম রাউন্ডের লড়াই পরে এবারই আসল লড়াই হতে যাচেছ। এবার ভোট দেবেন কনজারভেটিভ পার্টির প্রায় দেড় লক্ষ সদস্য। তবে এই সংখ্যাটা ঠিক কত, তা সঠিকভা জানা যায়নি। ২০১৯-এ বরিস জনসনের প্রধানমন্ত্রী হওয়ার সময়ে এই সংখ্যাটা ছিল একলক্ষ ৬০ হাজারের মতো। তবে এবার সেই সংখ্যাটা বেড়েছে বই কমেনি।
প্রসঙ্গত বরিস জনসন ইস্তফা দেওয়ার পরে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন সাতজন। প্রথম রাউন্ড থেকে চলছে ছাঁটাই পর্ব। প্রত্যেক রাউন্ড থেকে ছাঁটাই একজন করে প্রার্থী। তবে পঞ্চম রাউন্ড শেষের পরে এবার চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হবে। কনজারভেটিভ পার্টির সদস্যদের ঠিকানায় যাবে ব্যালট পেপার। সেখানে সদস্যরা নিজেদের মতামত জানাবেন। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। যদি ঋষি সুনক সেই লড়াইয়ে জয়ী হন, তাহলে তিনিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications