UK General Elections 2024: ব্রিটেনের ইতিহাসে পালা বদলের ইঙ্গিত! বড় ঝটকা ঋষি সুনকের কাছে
UK General Elections 2024: ব্রিটেনের ইতিহাসে পালা বদলের ইঙ্গিত। ইতিহাস তৈরি করতে পারেন লেবার পার্টির (Labour Party) এর (কিয়ের স্টার্মার) Keir Starmer। এমনটাই ইঙ্গিত সে দেশের এক্সিট পোলে। প্রকাশিত খবর অনুযায়ী, নির্বাচনে লেবার পার্টি ৪১০ টি আসন, কনজ়ারভেটিভ পার্টি ১৩১ টি, লিবারেল ডেমোক্রেট ৬১ টি আসন পাওয়ার ইঙ্গিত এক্সিট পোলে।
যদি এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী ফলাফল সামনে আসে, তাহলে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হার নিশ্চিত (UK General Elections 2024)। এখন দেখার শেষমেশ কি হতে চলেছে। অন্যদিকে লেবার পার্টির প্রধান কিয়ের স্টার্মার ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন।

ইতিমধ্যে ফলাফল সামনে (UK General Elections 2024) আসতে শুরু করেছে। ঋষি সুনকের দল কনজ়ারভেটিভ বেশ কয়েকটি আসনে জয় লাভ করেছে। তবে লেবার পার্টি ৫০ টিরও বেশি আসনে জয় পেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অফ কমন্স'-এ মোট আসন ৬৫০। সরকার বানানোর ক্ষেত্রে যে কোনও পার্টির ৩২৬ টি আসন প্রয়োজন। যদি এক্সিট পোলের অনুমানগুলি প্রকৃত ফলাফলে পরিণত হয় তবে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের এক্সিট পোল অনুযায়ী (UK General Elections 2024)১৭০ টি আসনের লেবারদের সংখ্যাগরিষ্ঠতা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বৃহত্তম বিজয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্সিট পোল যদি ঠিক হয় তাহলে কনজ়ারভেটিভ পার্টির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে কম ভোট এবং সিট শেয়ারিং হতে পারে।
An exit poll predicted that Labour will capture 410 seats and the Conservatives 131, giving Labour a landslide 170-seat majority. However, the exit poll only gives the first indication of the outcome, reports Reuters
— ANI (@ANI) July 5, 2024
যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনক এখনও পর্যন্ত জয়ের দাবি করে যাচ্ছেন। তবে তাঁর দলের বহু প্রথম সারির নেতা-নেত্রীই কার্যত পরাজয় মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে এবার একাধিক নতুন ব্যবস্থা রাখা হয়েছে। ব্যালট পেপার নেওয়ার আগে সচিত্র পরিচয় পত্র দেখানোর কথা বলা হয়েছে। ভোট কেন্দ্রে যাতে পরিচয়পত্র নিয়ে যান ভোটাররা সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে ভোট কেন্দ্রে যাতে কোনও ভোটার যদি ভোট দিতে না পারেন সেজন্য প্রক্সি ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে নিয়ম মেনে কাউন্সিলে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া আরও ব্যবস্থা থাকছে এবার রাজার দেশের ভোটে।












Click it and Unblock the Notifications