মানুষের পর এবার সারমেয়র অলিম্পিকের আসর বসল রিওতে!
রিও দে জেনেইরো, ১৯ সেপ্টেম্বর : মানুষের জন্য বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক শুরু হয়েছে এক শতাব্দি আগেই। এবার অলিম্পিক শুরু হল মানুষের সবচেয়ে কাছের পোষ্য সারমেয়র জন্যও। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]
সেই অলিম্পিকের আসর বসেছে ব্রাজিলের রিও দে জেনেইরোতেই। প্রথমে প্রায় মাসখানেক ধরে অলিম্পিক প্রতিযোগিতার পরে রিওতেই বসেছিল প্যারালিম্পিকের আসর। শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষরা তাতে অংশগ্রহণ করে দেশকে নানা সম্মান এনে দিয়েছেন। [সারমেয়র যমজ সন্তান, দেখতেও হুবহু এক, এর আগে এমন ঘটনা আর ঘটেনি]

এবার সেটি শেষ হতে না হতেই একেবারে শেষদিন রবিবারেই হয়ে গেল সারমেয়দের নিয়ে অলিম্পিক প্রতিযোগিতা। প্রথমবার সারমেয়দের নিয়ে অলিম্পিক প্রতিযোগিতার আসর বসিয়ে ইতিহাসে ঢুকে গেল ব্রাজিলও। [সারমেয়র যোগাসন! হংকংয়ে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড]
জানা গিয়েছে, কুকুরের সমস্ত ধরনের প্রজাতি বয়স ও আকার ভেদে এতে যোগদান করেছে। মেডেলের জন্য সাঁতার, ঝাঁপ, দৌড় ইত্যাদি নানা পর্যায়ে প্রতিযোগিতা ছিল। গোটাটাই আয়োজিত হয় রিওর অদূরে বারা দ্য তিহুকার টোটো পার্ক ক্লাবে। [পৃথিবীর প্রথম শহর যেখানে নাগরিকত্ব পেল বিড়াল, কুকুর]
এর মধ্যে ৯ মাস বয়সী একটি সারমেয় অ্যাকোয়াটিক জাম্পিংয়ে প্রথম হয়ে সোনার পদক জিতেছে। মিমার মালিক অউরা স্টেলা পোষ্যের পদক জয়ের আনন্দে বিহ্বল হয়ে জানিয়েছেন, ও এত প্রতিভাবান তা আমি জানতাম না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications