নিসে সন্ত্রাসবাদী হামলা : অল্পের জন্য রক্ষা পেলেন পপস্টার রিহানা
প্যারিস, ১৫ জুলাই : ফ্রান্সে জাতীয় দিবস উপলক্ষে নিসে হওয়া জঙ্গি হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন বিখ্যাত পপস্টার রিহানা। তিনি সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
ওয়ার্ল্ড ট্যুর চলায় ইতালির মিলানে গানের অনুষ্ঠান সেরে বৃহস্পতিবারই নিসে এসেছিলেন রিহানা। ফ্রান্সে জাতীয় দিবস উপলক্ষে এদিন রাতে তাঁর অনুষ্ঠান করারও কথা ছিল। কিন্তু তার আগেই এই জঙ্গি হামলার ঘটনা ঘটে।

এদিন যখন নিসের সমুদ্র সৈকতে আতসবাজির অনুষ্ঠান চলছিল তখন সেখানে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র সমেত একটি ট্রাক নিয়ে রাস্তায় থাকা মানুষদের পিষে দেয়। ঘটনায় আপাতত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১২০ জন মানুষ। হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
যেখানে অনুষ্ঠান করার কথা ছিল, নিসে সেখানেই এদিনের জঙ্গি হামলার পরে রিহানার গানের অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র। গোটা ফ্রান্স জুড়েই আরও তিন মাস জরুরি অবস্থা থাকবে বলে ঘোষণা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওঁল্যদ।












Click it and Unblock the Notifications