১১ মিনিটের ঝটিকা সফরে মহাকাশ ছুঁলেন জেফ, নিজের রকেটে চড়ে মহাশূন্যে সফর বিলিয়নিয়ার বেজোসের

১১ মিনিটের ঝটিকা সফরে মহাকাশ ছুঁলেন জেফ, নিজের রকেটে চড়ে মহাশূন্যে সফর বিলিয়নিয়ার বেজোসের

নিজের ব্লু আর্মিকে সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দিলেন ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান জেফ বোজস। পৃথিবী থেকে আর নতুন কিছু পাওয়ার নেই। সব হাতের মুঠোয় রয়েছে তাঁর। এবার মহাকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নও অধরা রইল না বিলিয়নেয়ার জেফের কাছে। ৮২ বছরের বৃদ্ধ পাইলট তাঁর রকেটের। তাতে সামিল হয়েছেন জেফের ছোট ভাই মার্কও। টেক্সাসের মরু অঞ্চল থেকে মহাকাশে পাড়ি দিল জেফের রকেট।

মহাকাশ ছোঁয়ার স্বপ্ন

মহাকাশ ছোঁয়ার স্বপ্ন

মহাকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন জেফ। মহাশূন্যে লুকিয়ে থাকা রহস্য তাঁকে হাতছানি দিত। সেই থেকেই মনে মনে ঠিক করেছিলেন মহাকাশে পাড়ি দেবেন তিনি। নিজেই রকেট তৈরি করতে শুরু করেন। বিশ্বের ধনীতম ব্যক্তি তাই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়নি অর্থ। তৈরি করে ফেলেন নিজের মহাকাশযান।

 পাড়ি দিলেন শূন্যে

পাড়ি দিলেন শূন্যে

নিজের তৈরি মহাকাশ যান জেফের। তাতে সঙ্গী ৪ জন। ক্যাপ্টেন ৮২ বছরের বৃদ্ধা। আবার তাতে রয়েছেন তাঁর ছোট ভাই মার্কও। রয়েছেন হাইস্কুল গ্র্যাজুেয়টও। জেফের বয়স এখন ৫৭। ২০০০ সাল থেকেই ব্লু অরিজিন তৈরির স্বপ্ন দেখেছিলেন জেফ। মহাকাশে থাকবে এমন একটা ভাসমান কলোনি যেথানে যেকেউ গিয়ে থাকতে পারবেন।

সর্বকনিষ্ঠ অ্যাস্ট্রোনট

সর্বকনিষ্ঠ অ্যাস্ট্রোনট

জেফের মহাকাশ যানে সফরসঙ্গী হয়েছে ১৮ বছরের তরুণ তুর্কি। ডাচম্যান অলিভার ডিমেন। যানি সর্বকনিষ্ঠ মহাকাশচারী এখনও পর্যন্ত। মহাকাশে এক নতুন জীবনের সন্ধানে পাড়ি দিয়েছে তারা। জেফের ব্লু অরিজিন ঘিরে নতুন জীবনের জল্পনা শুরু হয়েছে। এবার কী তাহলে মহাকাশ হতে চলেছে মানুষের পরবর্তী বাসস্থান।

মহাকাশেই ঘরবাড়ি

মহাকাশেই ঘরবাড়ি

করোনা বিধ্বস্ত পৃথিবী ছেড়ে এবার কি মহাকাশেকেই নিরাপদ আশ্রয় বলে মেনে নেবেন বিশ্বের ধনীরা। আর জেভের ব্লু অরিজিনই হয়ে উঠবে তাঁদের নিরাপদ আশ্রয়। জানা গিয়েছে বছরে ২ টি করে ফ্লাইট যাবে মহাকাশে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মিনিটের সফর সেরে নিরাপদেই ফিরে এসেছেন জেফ ও তাঁর সঙ্গীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+