স্পেস ট্যুরিজিমের দুনিয়ায় প্রথম পা, প্রথম অভিযানেই মহাকাশ থেকে উচ্ছ্বাসময় বার্তা ধনকুবের রিচার্ডের
স্পেস ট্যুরিজিমের দুনিয়ায় প্রথম পা, প্রথম অভিযানেই মহাকাশ থেকে উচ্ছ্বাসময় বার্তা ধনকুবের রিচার্ডের
দীর্ঘ ১৭ বছরের তোড়জোড় শেষে অবশেষে এসেছে সাফল্য। গতকালই নিজ সংস্থার তৈরি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেন ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা তথা ধনকুবের রিচার্ড ব্র্যানসন। সেই সঙ্গে আগামী বছর থেকে মহাকাশে পর্যটক নিয়ে যাওয়ারও জোরদার তোড়জোড় শুরু করে ফেলেছে এই সংস্থা। এমতাবস্থায় এবার মহাকাশ ভ্রমণ সেরে ফিরে এসে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা গেল রিচার্ড ব্র্যানসনকে।

২০০৪ সাল থেকেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়া শুরু
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সালে ভার্জিন গ্যালাক্টিক নামে তিনি নিজস্ব একটি সংস্থা গড়ে তোলেন রিচার্ড ব্রানসন। উদ্দেশ্য, মহাকাশ ভ্রমণকারী ক্লায়েন্টদের আকর্ষণ বাড়ানো।স্পেস ট্যুরিজিমের পথ প্রশস্ত করা। তার জন্য যাবতীয় প্রস্তুতি পর্ব সাড়া হয়ে গিয়েছিল। অবশেষে ভার্জিন গ্যালাকটিক রকেট বিমানে চড়ে গতকালই মহাকাশে পৌঁছে যান এই ব্রটিশ ধনকুবের।

জোরদার আলোচনা বিশ্বজুড়ে
সূত্রের খবর, মেক্সিকোর মরুভূমি থেকে যাত্রা শুরু করলেও ক্যালিফোর্নিয়ার মোহাভে এয়ার অ্যান্ড স্পেস পোর্টে অবতরণ করে রিচার্ড ব্রানসনের ভিএএস ইউনিটি স্পেস প্লেন। তবে অন্যান্য মহাকাশযাত্রার সঙ্গে ভার্জিন গ্যালাক্টিকের যাত্রার বড়সড় পার্থক্য আছে। এই যাত্রার মাধ্যমে ভবিষ্যতে মহাকাশে পর্যটন শুরুর ক্ষেত্রে বড় পদক্ষেপ ফেলেছে ভার্জিন গ্যালাক্টিক। যা নিয়ে ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে গোট বিশ্বজুড়েই।

মহাকাশ ভ্রমণের সরাসরি সম্প্রচার ভার্জিন গ্যালাক্টিকে
এদিকে অভিযানের পর স্বভাতই খুবই উচ্ছ্বসিত দেখায় এই বিশ্বখ্যাত ধনকুবেরকে। গোটা অভিযানের সাফল্যের জন্য ভার্জিন গ্যালাক্টিকের সমস্ত সদস্যকে অভিবাদনও জানান তিনি। এদিকে গতকালই ভার্জিন গ্যালাক্টিক ওয়েবসাইটে গোটা মহাকাশ ভ্রমণের সরাসরি সম্প্রচারও করা হয়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়েই অনন্য অভিজ্ঞতার কথা জানান রিচার্ড ব্রানসন।

মহাকাশ থেকেই উচ্ছ্বাসময় বার্তা রিচার্ডের
মহাকাশ ভ্রমণরত অবস্থায় উচ্ছ্বসিত রিচার্ডকে বলতে শোনা যায়, "এই মূহূর্তে পৃথিবীর বুকে থাকা সমস্ত শিশুদের বলতে চাই আমিও একসময় তোমাদের মতোই একটা ছোট্ট শিশু ছিলাম। কিন্তু যার মধ্যে ছিল বুকভরা স্বপ্ন। শুধু আকাশভরা তারা দিকে তাকিয়ে সেই স্বপ্নপূরণের পরিকল্পনা করতাম। এখন আমি একজন প্রাপ্তবয়ষ্ক, এখন আমি আমার মতো আরও বেশ কয়েকজন সতীর্থদের সঙ্গে স্পেশশিপে বসে মহাকাশ থেকে পৃথিবীকে দেখছি।"

বছরে ৪০০টি ভ্রমণ ফ্লাইট চালানোর পরিকল্পনা
প্রসঙ্গত উল্লেখ্যস মহাকাশ পর্যটনের ব্যবসায় নিজেদের একধাপ এগিয়ে রাখতে মরিয়া ব্র্যানসনের প্রতিষ্ঠিত সংস্থা। আগামী বছরের মধ্যে ভার্জিন গ্যালাক্টিক আরও দুটি মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ২০২২ সাল থেকে বছরে ৪০০টি ভ্রমণ ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে ভার্জিন গ্যালাক্টিকের। স্পেস ট্যুরিজিমের দুনিয়ার রাখতে বদ্ধপরিকর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসও। তিনিও ন'দিন পরেই ব্লু অরিজিনের তৈরি রকেটে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications