কাদের মোল্লার রিভিউ পিটিশন খারিজ

গতকালই কাদের মোল্লার আর্জি নিয়ে আদালতে শুনানি শুরু হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না বলেও স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এদিন দুপুরে আসামিপক্ষ ও সরকারের পক্ষের প্রাথমিক বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন রিভিউ পিটিশন খারিজ করে দেন। এবার কাদের মোল্লার কাছে একটি পথই খোলা রইল। তা হল, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। কাদের মোল্লা অবশ্য এর আগে আইনজীবীদের মারফত জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট প্রাণভিক্ষার আর্জি মঞ্জুর না করলে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করবেন।
এদিকে, কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল এদিন আদালতের সিদ্ধান্ত শুনে বলেছেন, "আর দশটা পরিবারের চেয়ে আমরা মানসিকভাবে শক্ত আছি। তবে, মনে হয় না বাবার সঙ্গে আর শেষ দেখা হবে। হয়তো দেখা করতে দেওয়া হবে না আমাদের। তবে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আওয়ামি লিগের বিরুদ্ধ রাজনীতি করার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।"
ফাঁসির পর বাবাকে কোথায় কবর দেবেন? জবাবে হাসান জামিল বলেছেন, "বাবার ইচ্ছা, ফরিদপুরে গ্রামের বাড়িতে কবর দেওয়া হোক। কারাগার কর্তৃপক্ষ বলেছে, ফাঁসির পর তারা বাবাকে ফরিদপুরে নিয়ে যাবে। ঢাকায় মৃতদেহ হস্তান্তর করবে না।"












Click it and Unblock the Notifications