উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

পাহাড়ের চূড়ায় ভেঙে পড়েছিল তাঁর হেলিকপ্টার। যে খানে এই ঘটনা ঠিক তার পাশেই ছিল কয়েক হাজার ফিটের খাদ। ভেঙে পড়া হেলিকপ্টার থেকে কোনও মতে বেরিয়ে এসে অপেক্ষা করছিলেন তিনি।

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। পাহাড়ের চূড়ায় ভেঙে পড়েছিল তাঁর হেলিকপ্টার। যে খানে এই ঘটনা ঠিক তার পাশেই ছিল কয়েক হাজার ফিটের খাদ। ভেঙে পড়া হেলিকপ্টার থেকে কোনও মতে বেরিয়ে এসে অপেক্ষা করছিলেন তিনি।

উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

কলম্বিয়ার পাহাড়ি এলাকা কউকা-য় এই ঘটনা ঘটেছিল ৭ দিন আগে। এরপর থেকে উদ্ধারের প্রতিক্ষায় ছিলেন হেলিকপ্টারের একমাত্র সওয়ারি পাইলট। নির্জন পাহাড়ের চূড়ায় তিনি যে আটকা পড়ে আছেন তার কোনওভাবে খবরও পাঠাতে পারেননি। ফলে ৭ দিন ধরে প্রায় অভুক্ত অবস্থায় পাহাড়ের চূড়ায় পড়েছিলেন তিনি।

উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

নিখোঁজ হেলিকপ্টার ও তার পাইলটের খোঁজে তল্লাশিও শুরু হয়েছিল। এইরকম এক তল্লাশিতে অবশেষে পাহাড়ের চূড়ায় দেখা মেলে ভেঙে পড়া হেলিকপ্টারের পাইলটের। উদ্ধারকারী দলের দু'জন তাদের হেলিকপ্টার থেকে নিচে নেমে আসেন। এরপর একজন উদ্ধারের ঘটনার ভিডিও করতে থাকেন। অন্য জন ভেঙে পড়া হেলিকপ্টারের মাথায় চেপে উদ্ধারকারী হেলিকপ্টারকে ঠিকমতো ল্যান্ডিং করার নির্দেশ দিতে থাকেন।

উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

ভূ-স্পৃষ্ট থেকে কয়েক হাজার ফুট উপরে পাহাড়ের চূড়ায় প্রবল হাওয়া বইছিল। ফলে উদ্ধারকারী হেলিকপ্টারের অবতরণে সমস্যার সৃষ্টি হয়। পাহাড়ের চূড়ায় অপেক্ষারত ভেঙে পড়া হেলিকপ্টারের পাইলট কিছুটা দূরে দাঁড়িয়ে হাত তুলে ইসারা করে চলছিল।

উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

আর এমনই সময় ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। উদ্ধারকারী হেলিপ্টারটি অবতরণের চেষ্টায় তার নোজ ডাউন হয়ে যায়। হেলিকপ্টারটি কয়েক সেকেন্ডের জন্য আড়াআড়িভাবে খাড়া হয়ে যাওয়ায় তার ব্লেডের আওতায় চলে আসেন উদ্ধারের অপেক্ষায় থাকায় পাইলট। তাঁকে উদ্ধারে আসা হেলিকপ্টারের ব্লেডে মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় শরীরটা।

উদ্ধারকারী হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ, এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশ্ব

দিন কয়েক আগের গোটা ঘটনার ভিডিও সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়ে যায়। এই ঘটনার কয়েক দিন আগেই এক হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন মেরিনের ৪ সদস্যের মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+