ফৌজদারি মামলায় ফেঁসে ট্রাম্প, রিপাবলিকানরা কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের উপরেই আস্থা রাখছে
যতই যৌন কেলেঙ্কারি থাক। যতই ফৌজদারি মামলা হয়ে থাকুক ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পকেই চাইছে রিপাবলিকানরা। রিপাবলিকান প্রার্থী হিসেবে গত বছরই মনোনয়ন জমা দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্প ফিরুন চাইছেন রিপাবলিকানরা।
কাজেই যৌনকেলেঙ্কারি মামলায় জড়ালেও ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি রাপাবলিকানদের কাছে। তাঁরা আবার চাইছেন ট্রাম্পকেই প্রেসিডেন্ট পদে। ২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামতে চাইছেন তাঁরা। সমীক্ষায় দেখা গিয়েছে ৪৮ শতাংশ রিপাবলিকান চাইছেন ২০২৪-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হোন ট্রাম্প। মাত্র ১৯ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে চাইছেন না। অনলাইন সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। যদিও তখন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়ে িগয়েছিল।

তবে ট্রাম্প যে হাশমানি কাণ্ডে জড়িত রয়েছেন সেকথা স্বীকার করে নিয়েছে িরপাবলিকানরাও। ৭১ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প হাশ মানি করেছেন। তারমধ্যে ৫৮ শতাংশ রিপাবলিকানও রয়েছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হওয়ার সময় পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলকে মোটা টাকা দিয়েছিলেন তিনি। আবার ৮০ শতাংশ রিপাবলিকান দাবি করেছেন ভোটের কারণেই ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
এর থেকেই স্পষ্ট যৌনকেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এলেও ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি বিন্দুমাত্র ক্ষুন্ন হয়নি। রিপাবলিকানরা এখনও তাঁর সঙ্গে রয়েছেন। ট্রাম্পকে গ্রেফতার করার পরেও খুব একটা তাঁর জনপ্রিয়তায় ধাক্কা দিতে পারবেন না ডেমোক্র্যাটরা সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সামিল হয়েছেন তিনি। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ইতিমধ্যেই ফ্লোরিডা থেকে নিজের বিমানে নিউ ইয়র্কে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যানহ্যাটন কোর্টে তিনি আত্মসমর্পণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। কারণ ট্রাম্পই প্রথম কোনও প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি যাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে কোনও রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়নি। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্পের বয়স ছিল ৬০ বছর। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই তথ্য ধামাচাপা দিয়ে স্টর্মি ড্যানিয়েলকে মোটা টাকা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।












Click it and Unblock the Notifications