আফগানিস্তানের বুকে সংখ্যালঘু নিপীড়ন শুরু! তালিবানের হাতে খুন ১৪ সংখ্যালঘু হাজারা
afghanistan, kabul, taliban,আফগানিস্তান,কাবুল,আফগানিস্তান
আফগানিস্তানের দায়কুণ্ডিতে হাজারা সম্প্রদাায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রবল অত্যাচার শুরু করেছে তালিবান। কয়েকদিন আগেই তালিবান বার্তা দিয়েছিল যে তারা আগের মতো ঘরানায় নিজেদের অপারেশন চালায় না। ফলে তালিবান আগের থেকে আলাদা হয়ে গিয়েছে বলে যে দাবি তারা নিজেরা করেছিল, তা কার্যত সত্যি যে নয়, তা প্রমাণ করে দিয়েছে এক নয়া রিপোর্ট। এদিন এক রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে নারকীয় সংহার শুরু হয়েছে আফগানিস্তানে। সেখানে ১৪ জন হাজারা উপজাতির মানুষকে খুন করা হয়েছে। আর তা তলিবান করেছে বলে জানানো হয়।

এদিকে, জানা গিয়েছে যে যে সমস্ত হাজারা সম্প্রদায়ের মানুষকে এদিন তালিবান খুন করেছে তাঁদের মধ্যে ১২ জন সৈনিক ছিলেন। আর সেই ১২ জনই তালিবানের কাছে আত্মসমর্পণ করেন। যার পরিণামে তাঁদের কপালে জোটে মৃত্যু। এই ১২ জনকে আফগানিস্তানের দায়কুণ্ডিতে হত্যা করেছে তালিবান। এখানেই শেষ নয়। হাজারা সম্প্রদায়ের মহিলা ও শিশুদেরও নিজের কোপ নজর থেকে রেয়াত করেনি তালিবান।এদিকে খুন করার মতো ঘটনার পরই খান্ত থাকেনি নৃশংস তালিবান। তারা ওই হাজারা সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি লুঠ করে নেন বলে খবর। এদিকে মানবাধিকার কমিশনের অংশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রিপোর্ট পেশ করে জানায়, গত জুলাই মাসে ওই হাজারাদের ঘরবাড়ি ভাঙতুরের ঘটনায় তালিবানের নাম উঠে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে ৪ থেকে ৫ জুলাইয়ের মধ্যে আফগানিস্তানের মালিস্তানের মুন্দারাখ্তের একটি গ্রামে এই ঘটনা ঘটে যায়। মূলত, একটা সময় শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের হাত ধরে আফগানিস্তানে হাজারা বনাম তালিবান সংঘাত চরমে পৌঁছে যায়। এদিকে আফগানিস্তানের রাজধানী গত ১৫ অগাস্ট ২০২১ সালে পা রেখেই কার্যত দেশ জুড়ে শরিয়ৎ আইনে শাসনের বার্তা দিয়েছে তালিবানরা। গোটা ঘটনার দিকে যখন আমেরিকা কড়া নজর রাখছিল, তখনই দেখা যায় যে কাবুল বিমানবন্দর যা মার্কিনি সেনার দখলে , তাকে কেন্দ্র করে পর পর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়। এরপরই অবস্থান কড়া করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়ে দেন যে , 'খুঁজে বের করে জবাব দেব'। ফলে তিনি স্পষ্ট করে দেন যে, এই কাবুল বিমানবন্দরে মার্কিনি সেনা হত্যায় জড়িত জঙ্গি সংগন আইএসকে তাঁর প্রশাসন ছেড়ে কথা বলবে না। এরপরই এদিন রিপোর্টে জানা গিয়েছে আফগানিস্তানের বুকে নির্মম হত্যাকাণ্ডা চালাচ্ছে তালিবান।












Click it and Unblock the Notifications