গুপ্তচর বেলুনের সাহায্যে ভারতের উপরেও নজরদারি চিনের! সতর্ক করল 'বন্ধু' আমেরিকা
প্রতিবেশী চিনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে। এমনকি ভারতের উপর নজরদারিতে কখন ড্রোন তো কখনও চরবৃত্তির অভিযোগ সামনে এসেছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য দিল আমেরিকা
আমেরিকার কাছে চিনের গুপ্তচর (Chinese Spy Balloon) বেলুন! যদিও তা ইতিমধ্যে গুলি করে নামিয়েছে আমেরিকান ফোর্স। আর এরপরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে চিন। এমনকি এই ঘটনা দু'দেশের সম্পর্ককে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেছে কমিউনিস্ট এই দেশটি (China)। আর এই বিতর্কের মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুধু আমেরিকাই নয়, ভারত, জাপান সহ সহ একাধিক দেশকে টার্গেট করে এহেন গুপ্তচর বেলুন চিন ওড়াচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমে। ফলে প্রশ্ন উঠছে তাহলে ভারতেও এভাবে নজরদারি চালাচ্ছে চিন!!

বন্ধু দেশগুলিকে সতর্ক আমেরিকার
মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াশিংটন পোস্ট' এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আনে। আর তা সামনে আসার পর থেকেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে রীতিমত সতর্ক মার্কিন প্রশাসনও। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে আলোচনা করেছেন বলে খবর। আর এর মধ্যেই চিনের এহেন ছক নিয়ে বন্ধু দেশগুলিকে সতর্ক করতে চাইছে আমেরিকা। ইতিমধ্যে এই বিষয়ে ভারত এবং মার্কিন সহযোগী দেশগুলিকে বার্তা দেওয়া হয়েছে বলে খবর। মার্কিন ডেপুটি বিদেশসচিব এবং প্রায় ৪০ দূতাবাসের আধিকারিকদের এই বিষয়ে তথ্য দিয়েছেন বলেই খবর।

একাধিক দেশে'র উপর নজরদারি চালিয়েছে চিন
'দ্য ওয়াশিংটন পোস্টে' খবরে দাবি করা হয়েছে, গুপ্তচর এহেন বেলুনের সাহায্যে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপিন সহ একাধিক দেশে'র উপর নজরদারি চালিয়েছে চিন। শুধু তাই নয়, এই সমস্ত দেশের সামরিক, স্ট্রেটেজিক এবং একাধিক স্পর্শকাতর তথ্যও জোগাড় চিন করেছে বলে দাবি করা হয়েছে ওই প্রকাশিত খবরে। এমনকি যে সমস্ত দেশের সঙ্গে চিনের সংঘাত চলছে তাঁদের উপর বেলুনের মাধ্যমে নজরদারি চলছে বলে প্রকাশিত খবরে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। মূলত সেনা এবং সামরিক তথ্য জোগাড় করাই চিনের মূল লক্ষ্য বলেও দাবি করা হচ্ছে।

ভারতীয় সেনার উপর নজরদারি?
আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞ এইচআই সাটনকে কোট করে একাধিক সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে চিন এহেন গুপ্তচর বিমানের সাহায্যে ভারতের একাধিক সেনাঘাঁটির উপর নজরদারি চালিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের উপরের দীর্ঘ সময় ওই বেলুন ছিল বলেও দাবি করা হয়েছে। তবে সবথেকে চিন্তার বিষয় হল, ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আন্দামান নিকোবরে ভারতীয় ফোর্সের তিন বাহিনীই যেমন স্থল সেনা, নেভি এবং বায়ু সেনা একটি বিশাল মহড়া চালাচ্ছিল। আর সেটাতেই কি নজরদারি চালায় বেজিং?












Click it and Unblock the Notifications