Nobel Chemistry Prize: ঘোষণার আগেই ফাঁস নোবেল প্রাইজ প্রাপকের নাম
Nobel Chemistry Prize: ঘোষণার আগেই ফাঁস নোবেল প্রাইজ প্রাপকের নাম। রসায়নে নোবেল পাচ্ছেন কারা? তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল। সেই মতো আজ বুধবার নোবেল প্রাইজ প্রাপকের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু সেই ঘোষণার আগেই ফাঁস হয়ে যায় প্রাপকের নাম।
এক সংবাদমাধ্যম নামগুলি (Nobel Chemistry Prize) প্রকাশ্যে এনেছে বলে জানা গিয়েছে। আর তা প্রকাশ্যে আসার পরেই কার্যত হৈচৈ। এভাবে নাম পফাশ হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে নেই বলেই মনে করা হচ্ছে। এই বছর কোন বিষয়ে কারা নোবেল পাচ্ছেন প্রত্যেকদিন তা ঘোষণা করা হচ্ছে।

ঘোষণা (Nobel Chemistry Prize) না হওয়া পর্যন্ত পুরো বিষয়টিকে চূড়ান্ত গোপন রাখা হয়। কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখতে কার্যত ব্যর্থ হলেন নোবেল কমিটি। যদিও কীভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কমিটির এক সদস্য। পুরো বিষয় তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে।
সুইডিশ সংবাদপত্র ড্যাগেনস নাইহেটার, সুইডিশ টেলিভিশন এবং সুইডিশ রেডিও রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি (Nobel Chemistry Prize) পেয়েছে বলে দাবি করেছে। যেখানে তিনজন আমেরিকান রসায়নবিদদের নাম দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রসায়নে নোবেল (Nobel Chemistry Prize) বিজয়ীদের মধ্যে এই বছর রয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মাউঙ্গি বাভেন্ডি, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লুইস ব্রুস এবং ন্যানোক্রিস্টাল টেকনোলজিতে কর্মরত অ্যালেক্সি একিমভ।
রিপোর্ট অনুসারে উনি Discovery and Synthesis of Quantum Dots এ এই পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এই বছর করোনা মহামারীর ওষুধ তৈরি করে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন দুই বিজ্ঞানী।
তাঁরা হলেন হাঙ্গেরির বিজ্ঞানী ক্যাটলিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান। তাঁরাই ভয়ঙ্কর করোনা ভাইরাস রুখতে এমআরএন টিকা তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছিলেন। আর সেজন্যেই করোনা ভাইরাস রুখে দেওয়াটা অনেক সহজ হয়েছে।












Click it and Unblock the Notifications