পাকিস্তানের থেকেই খারাপ হাল হবে বাংলাদেশের! খিদের জ্বালায় মরবে মানুষ, এই রিপোর্ট দেখলে আপনারও তাই মনে হবে

Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটে গিয়েছে বেশ কয়েকমাস হয়ে গিয়েছে! ইউনূস সরকারের হাতে দেশের শাসনভার। তাও কেটে গিয়েছে কয়েকমাস। এরপরেও বদল নেই পরিস্থিতির। বরং ক্রমশ ডুবছে অর্থনীতি। বাড়ছে বেকারত্বের হার। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র্যের হারও। সম্প্রতি 'প্রোভাটি ম্যাপ অব বাংলাদেশ' একটি রিপোর্ট সামনে এনেছে। আর তা সামনে আসতেই চমকে ওঠার মতো অবস্থা।

বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় সংবাদমাধ্যম 'যুগান্তরে'র খবর অনুযায়ী, পরিসংখ্যান ব্যুরোর প্রোভাটি ম্যাপ অব বাংলাদেশ ২০২২ এর রিপোর্ট সামনে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে যে দেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ২ শতাংশে। শহর এলাকায় দারিদ্রতার হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে। তবে স্বস্তির ব্যাপার গ্রামের দিকে দারিদ্র্যতার হার কিছুটা কমেছে বলেই দাবি করা হয়েছে।

Bangladesh

তবে বাংলাদেশের বিভিন্ন শহর এলাকায় যেভাবে দারিদ্রতার হার বেড়েছে তা উদ্বেগের। তথ্য বলছে আগে শহর এলাকায় দারিদ্র্যতা বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। আগে শহরে দারিদ্র্যের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, যা এখন বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে হাউস হোন্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে অনুযায়ী গ্রামে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা প্রোভাটি ম্যাপ অব বাংলাদেশ ২০২২ এর সার্ভেতে কমে হয়েছে ২০ দশমিক ৩ শতাংশ।

শুধু তাই নয়, ওই সমীক্ষাও এও জানিয়েছে বাংলাদেশের কোন শহরে দারিদ্রতার হার কেমন। বলে রাখা প্রয়োজন, গত কয়েমাসে সে দেশে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের বস্ত্র শিল্পের নাম ছিল। কিন্তু গত কয়েকমাসে সেই শিল্পের হালও কম। বহু গ্লোবাল সংস্থা দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক সমসার জেরে মুখে ফিরিয়ে নিয়েছে বলে খবর। বেশি কাজ পাচ্ছে না।

এর সঙ্গেই আছে শ্রমিক অসন্তোষ, বেতন কাঠামে বৈষম্য সহ একাধিক সমস্যা। এই বিষয়ে অন্তবর্তী সরকার সম্পূর্ণ উদাসীন। যার জেরে বহু কারখানা বন্ধের মুখে। ফলে হু হু করে বেকারত্ব যে বাংলাদেশে বাড়ছে তা স্পষ্ট। এর মধ্যেই চিন এবং পাকিস্তানের সঙ্গে ইউনূসের বন্ধুত্ব সে দেশকে আরও বিপদের মুখে ফেলে দেবে বলেই মত ওয়াকিবহালমহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+