ফের সাহায্যের প্রস্তাব! ভারত পাকিস্তানের সম্পর্ক এখন কোন পর্যায়ে, বললেন ট্রাম্প
ভারত পাকিস্তানের সম্পর্ক আগের থেকে ভাল। দুসপ্তাহ আগেও যে পরিস্থিতি ছিল, তার থেকে অনেকটাই ভাল। এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্প।
ভারত পাকিস্তানের সম্পর্ক আগের থেকে ভাল। দুসপ্তাহ আগেও যে পরিস্থিতি ছিল, তার থেকে অনেকটাই ভাল। এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর যদি দুজনেই চায় তাহলে তিনি উত্তেজনা প্রশমনে সাহায্যে রাজি বলেও ফের জানিয়েছেন তিনি।

অগাস্টের ২৬ তারিখে ফ্রান্সে জি সেভেনের বৈঠকে সাক্ষাৎ হয়েছিল মোদী ও ট্রাম্পের। সেসময়ের পর থেকে এই প্রথমবার ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বর্ণনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত রয়েছে। তবে দুসপ্তাহ আগেও যে পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা শান্ত বলে মন্তব্য করেছেন তিনি। ভারত ও পাকিস্তানকে নিয়ে তাঁর মন্তব্য জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, যদি দুদেশই চায়, তাহলে তিনি সাহায্যে প্রস্তুত।
৫ অগাস্ট সংসদে কাশ্মীরের ৩৭০ ধারা রদের পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এই ধারা রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়।
জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় কাশ্মীর নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছিলেন। আমার মোদীর সঙ্গে গতমাসের বৈঠকে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে ভারত ও পাকিস্তানকেই।












Click it and Unblock the Notifications