ইমরানের 'ভারতীয়' সন্তান! আত্মজীবনীতে যৌন-জীবন নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী
নির্বাচনের দিন কয়েক আগে বিপাকে পড়লেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের ৬ অবৈধ সন্তান রয়েছে।
নির্বাচনের দিন কয়েক আগে বিপাকে পড়লেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের ৬ অবৈধ সন্তান রয়েছে। তাদের মধ্যে অনেকেই ভারতীয়। নিজের আত্মজীবনীতে এমনটাই দাবি করেছেন, ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।

আত্মজীবনীতে রেহাম খানের দাবি, টাইরান হোয়াইট ও সীতা হোয়াইট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ইমরান নাকি বলেছিলেন, টাইরানই তার একমাত্র নন, তার আরও ৫ অবৈধ সন্তান রয়েছে বলে জানেন। বই-এ রেহামের আরও দাবি, ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথও এই অবৈধ সন্তান সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।
আত্মজীবনীতে রেহাম খানের দাবি, ইমরান তাঁকে জানিয়েছিলেন, তার (ইমরান) সন্তান রয়েছে বেশ কয়েকজন বিবাহিত ভারতীয় মহিলার। ইমরানের সবচেয়ে বড় ভারতী সন্তানের বয়স ৩৪ বছর।

নিজের দলের একাধিক মহিলা নেত্রীর সঙ্গে ইমরানের যৌন সম্পর্ক রয়েছে বলে বই-এ উল্লেখ করেছেন রেহাম খান। এসম্পর্কে উজমা কার্দারের নাম উল্লেখ করেছেন তিনি।
ইমরান খান মাদকাসক্ত বলেও বই-এ উল্লেখ করেছেন রেহাম খান। বাথরুমে মাদক নেওয়ার সময় হাতেনাতে তিনি ধরা পড়ে গিয়েছিলেন দাবি এই ব্রিটিশ সাংবাদিকের।
জেমিমা গোল্ডস্মিথ সম্পর্কে রেহাম বলেছেন, তার ও ইমরানের দুই সন্তান রয়েছে। ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে জেমিমাই ইমরানের রাজনৈতিক জীবনের সবথেকে বেশি ক্ষতি করেছিলেন।
ইমরানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনেছেন রেহাম খান। তিনি বলেছেন, কোনও দিনই বাড়িতে সবজি কিংবা অন্য খাবারের জিনিস কেনা হত না। নেতারাই বাড়িতে উপহার হিসেবে দিয়ে যেতেন।
নিজের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পাকিস্তানের মিডিয়াকে প্রভাবিত করার অভিযোগও এনেছেন রেহাম।












Click it and Unblock the Notifications