ইরানে নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান! যে সব চ্যালেঞ্জ তাঁর সামনে

নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে ইরান। প্রেডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। তিনি লৌবাদী সঈদ জলিলিকে বিপুল ভোটে হারিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং পেশায় হার্ট সার্জনও। দীর্ঘদিন ধরেই তিনি জেশের রাজনীতিতে যুক্ত রয়েছেন।

সংস্কারে বিশ্বাসী নেতা হিসেবে ভারমূর্তি রয়েছে মাসুদ পেজেশকিয়ানের। তিনি পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্কে উন্নয়নে বিশ্বাসী। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে প্রেসিডেন্ট নির্বাচন হয়।

iran president

যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন
সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান নির্বাচনের প্রাক্কালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্কে উন্নতি করবেন। এছাড়া মহিলাদের মাথায় স্কার্ফ বাধ্যতামূলক করার আইি শিথিল করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। ইরানে হিজাব ও স্বার্ফ নিয়ে বিক্ষোভ চলছে অনেকদিন ধরে।

প্রায় ২৮ লক্ষের ব্যবধানে জয়ী
প্রকাশিত খবর অনুযায়ী, মাসুদ পেজেশকিয়ান ১৬.৩ মিলিয়ন ভোট পেয়েছেন। যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী নেতা সঈদ জালিলি পেয়েছেন ১৩.৫ মিলিয়ন ভোট। মাসুদ পেজেশকিয়ান জালিলিকে প্রায় ২৮ লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন।

মাসুদের সামনে চ্যালেঞ্জ
মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত হলেও, প্রেসিডেন্ট পদে তাঁর চ্যালেঞ্জ খুব কটা কম হবে না। তাঁর সব থেকে বড় চ্যালেঞ্জ হবে, পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্কে উন্নতি করা। ইরানের পরমানু অস্ত্র নিয়ে পশ্চিমী দেশগুলি অপত্তি জানায় এবং তারপর থেকেই সম্পর্কে অবনতি। বিভিন্ন কারণে ইরানের ওপরে আর্থিক নিষেধাজ্ঞা থাকায় দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।

আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো পশ্চিমী দেশগুলি মনে করে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যেখান থেকে তারা পারমানবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। যদি তেহরানের দাবি, তারা এটা করতে চায় না। প্রেসিডেন্ট হওয়ার পরে মাসুদ পেজেশকিয়ানের চ্যালেঞ্জ হল দেশের ওপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থ করা।

গাজা যুদ্ধে কোন পক্ষ নেবে ইরান?
এছাড়াও গাজা উপত্যকায় ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধে পেজেশকিয়ানের অবস্থান কী হয়, তার জন্যও অপেক্ষা করতে হবে। গাজা যুদ্ধের শুরু থেকেই ইরানও ইজরায়েলের ওপরে হামলা চালিয়েছে। ইরানের সমর্থিত হুথি বিদ্রোহী এবং হিজবুল্লা যোদ্ধারা ইজরায়েলের ওপরে হামলা চালিয়েছে। মাসুদ পেজেশকিয়ান এথন হুথি বিদ্রোহী এবং হিজবুল্লার সঙ্গে সম্পর্কে কী অবস্থান নেন সেটাও দেখার।

ইরানের সব থেকে শক্তিশালী ব্যক্তি হলেন সুপ্রিম লিডার আয়ালোল্লা আলি খামেনি। তারপরে রয়েছে প্রেসিডেন্ট, বিচারবিভাগ এবং সংসদ। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী হতে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+