রাশিয়া অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট, তীব্র নিন্দা বিশ্বের

রাশিয়া অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট, তীব্র নিন্দা বিশ্বের

রাশিয়া অধিকৃত ইউক্রেনের চারটি এলাকায় গণভোট পরিচালিত হচ্ছে। যদিও এই ভোটকে কিয়েভ অবৈধ বলে ঘোষণা করেছে। এই ভোটের তীব্র নিন্দা করেছেন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে, এরমাধ্যমে ইউক্রেনের ১৫ শতাংশ অঞ্চল নিজেদের হেফাজতে রাখতে পথটি আরও প্রশস্ত হল।

রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলে গণভোট

রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলে গণভোট

ইউক্রেনের দক্ষিণ খেরসন এবং জাপোরিজিয়া প্রদেশে ভোট ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই দুটো অঞ্চলে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীন প্রজাতন্ত্র বলে দাবি করেছে। রুশ সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, অল্প সময় ও প্রযুক্তিগত সমস্যার কারণে ইলেট্রিক ভোটিং করা হবে না। ব্যালট ব্যবহারে করে ভোট গ্রহণ করা হবে। ভোট সংগ্রহের জন্য প্রথম চারদিন দ্বারে দ্বারে ঘুরবে ভোটকর্মীরা। শেষদিন কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন স্থানীয় বাসিন্দারা।

গণভোট অবৈধ

গণভোট অবৈধ

ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ার এই সংযুক্তির ভোট প্রক্রিয়াকে সমর্থন জানাবে না। ইউক্রেনের মিত্র পশ্চিমি দেশগুলো এই ভোটকে অবৈধ বলে ঘোষণা করেছে। প্রসঙ্গত, ২০১৪ সালে রাশিয়ার আগ্রাসনের পর ক্রিমিয়ায় এধরনের একটি ভোট অনুষ্ঠিত। সেখানে সংযুক্তির পক্ষে না বিপক্ষে জানতে চেয়ে ভোট হয়। রাশিয়ার কড়া নজরদারিতে ভোট হয়েছিল। সেই ভোটে ৯৭ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে সওয়াল করেছিল।
রাশিয়ার এই গণভোটের নিন্দা করেছে রাষ্ট্রসংঘ ও বিশ্বের একাধিক নেতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই ভোটের নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, যে এলাকায় ভোট হচ্ছে, সেখানে যুদ্ধের আবহ বর্তমান। আন্তর্জাতির মানদণ্ডে এই ভোটের গ্রহণ যোগ্যতা নেই।

ভোটের পরিবেশ নেই

ভোটের পরিবেশ নেই

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কড়া নজরজারির মধ্যে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। রাশিয়া সেনাবাহিনীর ভয়ে অনেক ভোটার সময়ের আগে চলে যেতে থাকেন। ইডলিয়া নামের এক মহিলা বলেন, এখানে ইউক্রেনীয় ভাষায় কথা বললে অত্যাচার করা হয়। আমি দুই সন্তানকে বাড়ি রেখে এসেছি। কিন্তু কখন বেরতে পারবো জানি না। শুনেছি, ভোটার কেন্দ্রে প্রবেশ ও বাইরে বের হওয়ার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। পূর্ব ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলে রাশিয়া আক্রমণের আগে স্বাধীন ছিল। রুশ আক্রমণের পর তারা রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছেন।

ইউক্রেনের ওপর প্রভাব পড়বে না

ইউক্রেনের ওপর প্রভাব পড়বে না

যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভোটে বিশেষ কোনও প্রভাব ইউক্রেনের ওপর পড়বে। ইউক্রেন প্রাশন রুশ সেনাদের হাত থেকে তাদের অঞ্চলকে উদ্ধার করতে বদ্ধ পরিকর। অন্যদিকে, পশ্চিমি দেশগুলো ইউক্রেন ইস্যুতে তাদের নীতি অপরিবর্তিত রয়েছে। যার ফলে তারাো ইউক্রেনকে সাহায্য করবে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটি মনে করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+