ভাঙল রেকর্ড! ২৫০ দিন করোনা মুক্ত থাকার পর ফের মারণ ভাইরাসের কবলে তাইওয়ান
বাড়ছে উদ্বেগ! প্রায় ২৫০ দিন পর ফের করোনা আক্রন্তের খোঁজ তাইওয়ানে
ব্রিটেনের নয়া অভিযোজিত করোনার দেখা মেলার সাথে সাথেই বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। এমতবস্থায় এবার প্রায় ২৫০ দিনেরও বেশি দিনের রেকর্ড ভাঙল তাইওয়ানে। দেখা মিলল করোনা আক্রান্তের। তারজেরে নতুন করেই আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। নতুন করে করোনা বিধিতে জোর দিয়েছে সরকারও। এদিকে মার্চের মাঝামাঝি সময় থেকেই যখন করোনা জ্বরে কাবু গোটা বিশ্ব তখন থেকেই প্রায় ৭ মাসব্যাপী করোনার মোকাবিলায় গোটা বিশ্বের নজর কারে তাইওয়ান।

সূত্রের খবর, বিদেশ থেকে আগত যাত্রী ছাড়া এপ্রিলের পর গোটা তাইওয়ান জুড়েই আঞ্চলিক স্তরে আর কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। কিন্তু অবশেষে ২৫৫ দিন পর ভাঙল সেই রেকর্ড। মঙ্গতবার তাইওয়ানের স্বাস্থ্য দফতর কর্তৃক জারি করা একটি বিবৃতিতে একথা জানা গিয়েছে। ওই বিবৃতিতেই জানানো হয়েছে সম্প্রতি তাইওয়ানে করোনআ আক্রান্ত হয়েছেন এক ৩০ বছরের মহিলা। সম্প্রতি এক বিদেশি পাইলটের সংস্পর্শে আসার কারণেই তার শরীরে করোনা বাসা বাঁধে বলে জানা যায়। ওই পাইলটও এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
গত ৮ ও ১২ ডিসেম্বর এই দুঠি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বলে তাইওয়ান সরকাররে তরফে জানানো হয়েছে। যার ফলে এপ্রিলের ১২ তারিখ পর এতদিন পর্যন্ত করোনা মুক্ত থাকলেও ফের ভাইরাসের থাবায় আতঙ্কিত তাইওয়ানের বাসিন্দারা। এমনকী মঙ্গলবারও বিদেশ থেকে আগত তিন ব্যক্তির শরীরে করোনার চিহ্ন মিলেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই দ্বীপ রাষ্ট্রে আগত সকল মানুষের জন্য নতুন আইশোসলেশন ও কোয়ারেন্টাইন বিধি প্রকাশ করেছে সেদেশের সরকার। এদিকে নতুন বেশ কিছু সংক্রমণের হাত ধরেই বর্তমানে তাইওয়ানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৭৭৯-র গণ্ডি। যদিও তার মধ্যে বেশিরভাগই বিদেশ ফেরত বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications