বছর শেষে রেকর্ড গড়ে ফ্রান্সে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ লাখ!
বছর শেষে রেকর্ড গড়ে ফ্রান্সে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ লাখ!
রাত পোহালেই বছর ঘুরবে। ২০২১ সাল এককথায় 'করোনার বছর' হয়ে রইল তা বলাই যায়। এই মারণ ভাইরাসের একের পর এক থাবায় জর্জরিত গোটা বিশ্ব। দীর্ঘ প্রায় ২ বছর করোনার ফাঁড়া অনেকটা কাটিয়ে ২০২১ সালের মাঝামাঝি নিউ নর্মালে ফিরছিল পৃথিবী। কিন্তু এরই মধ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি 'ওমিক্রন' নতুন করে ত্রাস সৃষ্টি করেছে গোটা বিশ্বজুড়ে। বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। বর্তমানে যা প্রায় গোটা দুনিয়াকে নিজের করাল গ্রাসে নিয়ে নিচ্ছে। আর করোনার সৌজন্যে বছর শেষে ত্রাস তৈরি হল ফ্রান্সে।

২৪ ঘণ্টায় ১ লাখ!
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'ওমিক্রন' এখন ফ্রান্সের প্রধান 'করোনা স্ট্রেন' হয়ে উঠেছে। যার ফলে গত কয়েক দিনে সংক্রমণের সংখ্যা বেড়েছে হু হু করে। সাপ্তাহিক করোনা সমীক্ষা সামনে আসতে দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে ওমিক্রন আক্রান্ত রোগীর পরিমান ৬২.৪ শতাংশ। আর করোনা নিয়ে যে তথ্য সামনে এসেছে তাতে রীতিমত চক্ষু চড়কগাছ সে দেশের প্রশাসনের। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে আক্রান্ত সংখ্যা ২,০০,০০০ পৌঁছেছে সেখানে। অর্থাৎ এক দিনের মধ্যে আক্রান্ত সংখ্যা হয়েছে ১ লাখ। যা ঘুম উড়িয়েছে ইম্যানুয়েল ম্যাক্রো প্রশাসনের।
নয়া করোনা নির্দেশিকা জারি
বিপুল পরিমান করোনা আক্রান্ত হওয়ার ফলে সেই দেশে আগামী সোমবার থেকেই জারি করা হচ্ছে নতুন করোনাবিধি। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ সহ সন শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি সব অফিসে জারি করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশিকা। পরিস্থিতি সামলাতে সব রকমের চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো।












Click it and Unblock the Notifications