বাংলাদেশে নির্বাচনী প্রার্থীদের জন্য সংবিধান সংশোধনের সুপারিশ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বাংলাদেশে সংবিধান সংশোধনের সুপারিশ। সাংসদ রুস্তম আলি ফরাজির আনা একটি বেসরকারি বিলের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বাংলাদেশে সংবিধান সংশোধনের সুপারিশ। জাতীয় সংসদ নির্বাচনে একজন সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করতে পারবেন, সংবিধানে এই সংশোধনী আনার জন্য আইন মন্ত্রককে সুপারিশ করেছে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি। সাংসদ রুস্তম আলি ফরাজির আনা একটি বেসরকারি বিলের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

রুস্তম আলি ফরাজির প্রস্তাবিত 'সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল, ২০১৭'-তে সংবিধানের ৭১ অনুচ্ছেদ সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। সংশোধনীর কারণ হিসেবে তিনি বলেছেন, সংবিধানে বলা আছে, একই সময়ে এক ব্যক্তি দুই বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হতে পারবেন। অর্থাৎ একই ব্যক্তি একই সময়ে ১০০ বা ২০০ যে কটি আসন থেকে ইচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আবার জনপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হতে পারবেন। দুই জায়গায় সামঞ্জস্য আনতেই এই সংবিধান সংশোধনের আবেদন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications