বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি! প্রধানমন্ত্রী মোদীকে ফিজি-পাপুয়া নিউগিনির সর্বোচ্চ অসামরিক সম্মান
ফিজি ও পাপুয়া নিউগিনির সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি উপাধিতে ভূষিত করেছে সেখানকার সরকার। এখনও পর্যন্ত মাত্র কয়েকজন এই সম্মান পেয়েছেন।
প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান তুলে দেন ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা। আর এই সম্মান পাওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সম্মানটি কেবল তাঁর নয়, ১৪০ কোটি ভারতীয়ের। পাশাপাশি তিনি বলেছেন, শতাব্দী প্রাচীন ভারত-ফিজি সম্পর্কের পুরস্কার এটি।

এই পুরস্কার পাওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের তরফে টুইট করে বলা হয়েছে, এই সম্মান ভারতের জন্য বড় সম্মান। প্রধানমন্ত্রী মোদীকে তাঁর বিশ্বের নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ফিজির প্রধানমন্ত্রী সেখানকার সর্বোচ্চ সম্মান কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি সম্মান তুলে দেওয়া হয়েছে।
এদিকে এই পুরস্কার পাওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী তা ফিজি-ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে উৎসর্গ করেছেন। বিদেশমন্ত্রকের টুইটে বলা হয়েছে, এই সম্মান দুই দেশের মধ্যে বিশেষ ও স্থায়ী বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাপুয়া নিউ গিনিতে ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কোপারেশনের শীর্ষ সম্মেলনের ফাঁসে প্রধানমন্ত্রী মোদী, ফিজির প্রধানমন্ত্রী রাবুকার সঙ্গে দেখা করেন। পরে টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত ও ফিজির মধ্যে সম্পর্ক সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে। আগামী বছরগুলিতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ কাজ করবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাপুয়া নিউগিনিও প্রধানমন্ত্রী মোদীকে সেখানকার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে। তারা প্রধানমন্ত্রী মোদীকে কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু প্রদান করেছে। প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান তুলে দেন সেখানকার গভফর্নর জেনারেল স্যার বব দাডে।
অন্যদিকে পালাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সুরঞ্জেল এস হুইপস জুনিয়র প্রধানমন্ত্রী মোদীকে ইবাকল পুরস্কার তুলে দিয়েছেন। এটি নেতৃত্ব ও প্রজ্ঞার প্রতীক। পাল্টা প্রধানমন্ত্রী মোদী সেখানকার সাধারণ মানুষ ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ করা প্রয়োজন যে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে ভারত ও ১৪ টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলির মধ্যে হওয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী রবিবার পাপুয়া নিউগিনিতে যান।












Click it and Unblock the Notifications