চরম আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে জার্মানি, বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশেও মন্দা, কতটা প্রভাব পড়বে ভারতে

বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জার্মানি। সেখানেও অর্থনৈতিক সংকট। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। সেখানেও শুরু হয়ে গিয়েছে রিসেশন। তার জেরে গত ২ সপ্তাহ ধরে ডলারের দাম পড়েছে। আমেরিকাতেও চলতি বছরেই রিসেশন শুরু হবে বলে খবর।

এদিকে আবার জার্মানির রিসেশন শুরু হতেই ইউরোর দাম পড়তে শুরু করেছে। জার্মানির অর্থনৈিতক মন্দা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার যে গোটা বিশ্বে তার প্রভাব পড়তে শুরু করবে তাতে কোনও সন্দেহ নেই। গত ডিসেম্বরেই আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক রেপোরেট বাড়িয়েছে। যা নজির বিহীন বলে মনে করা হচ্ছে।

জার্মানি

সেই থেকেই অর্থনৈতিক মন্দার একটা ইঙ্গিত মিলছিল। সেটা বাড়তে শুরু করে দিয়েছে। চিনের অর্থনীতিতেও তার প্রভাব পড়েছে। ডলারের তুলনায় গত ৬ মাস ধরে ইয়ানের দাম পড়েছে। ভারতের ক্ষেত্রেও তাই ঘটেছে টাকার দামে রেকর্ড পতন লক্ষ্য করা গিয়েছে। যার জেরে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে।

জার্মানি

জার্মানির অর্থনৈতিক মন্দা শুরু হতেই বিশ্বের একাধিক দেশে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ভারত সহ বিশ্বের একাধিক দেশ জার্মানির সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত। সেকারণে বাণিজ্যিক দিক থেকে ভারত সহ একাধিক দেশে ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেমন অর্থনীতি বিদরা।

একই ভাবে কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে। গত রিশেসনে যেমন প্রচুর ভারতীয় প্রভাবিত হয়েছিল বিদেশে কাজ চলে যাওয়ার জন্য। এক্ষেত্রেও সেটাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেকারণে জার্মানিতে যে ভারতীয়রা কর্মসূত্রে থাকেন তাঁদের উপরে এই রিসেশনের সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের শেষ থেকেই আবার আমেরিকাতে রিসেশন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। মার্কিন অর্থনীতিতে অনেক ক্ষেত্রেই ধাক্কা আসতে শুরু করেছে। আমেরিকার রিসেশন শুরু হলে তার প্রভাব আরও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+