Putin in crisis: বিদ্রোহী ভাড়াটে সেনারা মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে, কিয়েভ দেখছে আশার আলো

ওয়াগনার প্রধানের বিরুদ্ধে রাশিয়ার রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস একটি ফৌজদারি মামলার অভিযোগ সামনে এনেছে। ওয়াগরান প্রধানের আদেশ উপেক্ষা করে তাঁকে গ্রেফতারের জন্য বেসরকারি সামরিক বাহিনীকে ডাকা হয়েছে। তার পাল্টা ভাড়াটে সেনারা এবার মস্কোর উদ্দেশে মার্চ শুরু করে দিয়েছেন।

বিদ্রোহী রাশিয়ান ভাড়াটে সেনাদের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার দাবি করেন, তিনি সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে রাশিয়ান শহর রোস্তভ-অন-ডনের নিয়ন্ত্রণ নিয়েছেন। এটি একটি সশস্ত্র বিদ্রোহের রূপ নিতে চলেছে। রাশিয়ান রাজধানী শহর মস্কোর পরিস্থিতিতে এখন উত্তপ্ত।

Putin in crisis: বিদ্রোহী ভাড়াটে সেনারা মস্কোর দিকে এগোচ্ছে

প্রথমত জানা গিয়েছে, ওয়াগনার গ্রুপ দক্ষিণ রাশিয়ান শহর রোস্তভ-অন-ডনের সামরিক সদর দফতরের নিয়ন্ত্রণ তাঁদের হাতে বলে দাবি করার পর রাজধানী মস্কো-সহ রাশিয়ার বেশ কয়েকটি বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে অভ্যন্তরীণ রাষ্ট্রদ্রোহ বলে অভিহিত করে ভ্লাদিমির পুতিন বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির হুমকি দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টও স্বীকার করেছেন যে রোস্তভের পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।

পুতিন বলেন, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার ফলেই এই রাষ্ট্রদ্রোহের ঘটনা। এই বিদ্রোহকে পিছন থেকে ছুরি মারার ঘটনা বলে অভিহিত করেন তিনি। তিনি বসেন, এটি রাশিয়ার জন্য, আমাদের জনগণের জন্য একটি আঘাত। এই ধরনের হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ কঠোর করতে হবে।

Putin in crisis: বিদ্রোহী ভাড়াটে সেনারা মস্কোর দিকে এগোচ্ছে

এই অবস্থায় ইউক্রেন বলেছে, রাশিয়ান ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের কারণে রাশিয়ায় অস্থিরতা বৃদ্ধি পাবে। কিয়েভের জন্য এটি একটি সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিদ্রোহকে 'সুযোগের জানালা' বলে ব্যাখ্যা করা হয়েছে।

মস্কোর মেয়র ঘোষণা করেছেন, তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা শুরু করছেন। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, যিনি কয়েক মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে দ্বন্দ্বে জর্জরিত ছিলেন রবিবার মস্কোর বিরুদ্ধে তাঁর বাহিনীকে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিারি দিয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছেন।

তিনি দেশের সামরিক নেতৃত্বকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর বাহিনী তাঁদের সবকিছু ধ্বংস করে দেবে। প্রায় ২৫ হাজার ভাড়াটে বাহিনী নিয়ে ওয়াগনার গ্রুপ রোস্তভের সামরিক সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন মস্কোর দিকে যাত্রা করার পরিকল্পনা করছে।

তিনি গত বছর ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সবথেকে বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। তিনিই এখন চ্যালেঞ্জ নিয়ে রাশিয়ানদের তাঁর বাহিনীতে যোগ দিতে এবং মস্কোর সামরিক নেতৃত্বকে শাস্তি দেওয়ার ডাক দিয়েছেনয। ফলে রাশিযায় শুরু হয়েছে বিদ্রোহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+