বাদুরের পর এবার করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এতদিন ধরে সকলেই জানতেন যে বাদুর থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। বাদুরের শরীরেই থাকে করোনা ভাইরাস। সেটাই কোনও ভাবে মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়েছে। একদল গবেষক দাবি করেছেন ইউহানের বাজারে বিক্রি হওয়া ব়্যাকুন ডগ থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

এখনও করোনা সংক্রমণ থেকে মুক্ত হতে পারেনি গোটা বিশ্ব। আগের মত পরিস্থিতি না থাকলেও কোনও না কোনও নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়াচ্ছে কয়েক মাস অন্তর অন্তর। আবার নতুন ভ্যারিয়েন্ট হাজির হয়েছে ভারতে। তার নাম এক্সবিবি। এই ভ্যারিয়েন্টের হাত ধরে ভারত সহ একাধিক দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নিয়ে আবার নতুন করে সতর্ক হয়েছে গোটা বিশ্ব।

করোনা নতুন উৎস

করোনা নতুন উৎস

এতদিন সকলেই জানতেন বাদুরের শরীরেই করোনা ভাইরাস থাকে। সেটা ছড়িয়ে পড়ে মানুষের শরীরে। সেখান থেকে এবার নতুন তথ্য হাতে এসেছে একদল ভাইরোলজিস্টের। তাঁরা গবেষণা করে জানতে পেরেছেন যে চিনের ইউহানের বাজারে বিক্রি হওয়া ব়্যাকুন ডগ থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। বেআইনি পশুপাচারের বাজার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। মাঝে একদল গবেষক দাবি করেছিল পিপিলিকা ভুকের মাংস থেকে ছড়িয়ে পড়েছিল। যদিও তার সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি।

পশুর বাজারেই প্রথম ঘটে সংক্রমণ

পশুর বাজারেই প্রথম ঘটে সংক্রমণ

২০২০ সালে ইউহানের পশুবাজার থেকেই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এমনই দাবি করা। হানানের সামুদ্রিক খাবারের পাইকারি বাজারেও করোনা ভাইরাসের হদিশ মিলেছিল। তারপরেই সেই বাজারটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। সেখানকার পশুবাজারের একাধিক নমুনা সংগ্রহ করেছিল গবেষকরা। তারপরেই এই একাধিক তথ্য হাতে আসে তাদের। সেই নমুনায় করোনা ভাইরাস মিলেছে।

উৎস ব়্যাকুন ডক

উৎস ব়্যাকুন ডক

পশুবাজার থেকে যে নমুনা গবেষকরা সংগ্রহ করেছিলেন সেগুলি পরীক্ষা করে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ব়্যাকুন ডগের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। অর্থাৎ ব়্যাকুন ডগ থেকে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল। কিন্তু সেই ব়্যাকুন ডগের শরীরে করোনা সংক্রমণ ঘটেছিল না। সেটি বাহক হিসেবে কাজ করছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস

ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস

এর আগে মার্কিন তদন্তকারী সংস্থা দাবি করেছে চিনের ইউহান প্রদেশের গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল ব়্যাকুন বাইরাস। সেই গবেষণাগারের পরিচালনার দায়িত্বে রয়েছে চিন সরকার। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের এই দাবির পরেই গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। মূলক চিন থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। রাজনীতির কারণে চিনকে কোণঠাসা করতে আমেরিকা এই অভিযোগ করছে বলে দাবি করেছিলেন অনেকেই।

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+