বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত ৩ জঙ্গি

বাংলাদেশে ঢাকার পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামে একটি ছয়তলা বাড়িতে অভিযান বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর। অভিযানে ৩ জঙ্গি মারা গিয়েছে।

বাংলাদেশে ঢাকার পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামে একটি ছয়তলা বাড়িতে অভিযান বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর। অভিযানে ৩ জঙ্গি মারা গিয়েছে।

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত ৩ জঙ্গি

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী রাব এই অভিযান চালায়। জায়গাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছনের সীমানা প্রাচীর থেকে দুশো গজ দূরে এবং পুরনো এমপি হস্টেলের সীমানা প্রাচীরের ঠিক পিছনে। রাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, অভিযানের পর সেখানে তিন যুবকের দেহ পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর হানার সময় যুবকরা গ্যাসের ওফর গ্রেনেড রেখেও বিস্ফোরণের চেষ্টা করেছে বলে জানিয়েছেন তিনি। যদিও সেটি বিস্ফোরিত না হওয়ায় রাবের সদস্যরা প্রাণে বাঁচেন। এই সময় রাবের গুলিতেই প্রাণ হারায় জাহিদ-সহ তিনজন।

মৃতদের বয়স ২০ থেকে ৩০ -এর মধ্যে বলে জানানো হয়েছে। বাড়িটি থেকে আইইডি বিস্ফোরক জেল ও পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

রাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২ টোর দিকে তারা অভিযান শুরু করেন। কেউ দরজা না খোলায় সেটি ভেঙেই বাড়িতে ঢোকে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থেই বাড়িটির বাকি ফ্লোরগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। অভিযান শেষ হয় শুক্রবার বিকেলে।

বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে নিরাপত্তা বাহিনীর অভিযান, মৃত ৩ জঙ্গি

বলা যেতে পারে ভোরে এলাকাবাসীর ঘুম ভাঙে তুমুল গোলাগুলির শব্দে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িটির পঞ্চম তল থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তার স্বার্থে এলাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর জাহিদ নামে এক যুবক পঞ্চম তলের একটি ঘর সাড়ে ৫ হাজার টাকায় ভাড়া নেয়। ৪ জানুয়ারি জাহিদ ওই ঘরে যায়। ৮ জানুয়ারি এই ঘরে গিয়ে ওঠে আরও ২ জন। অভিযুক্তরা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেছিল বলে অনুমান বাংলাদেশ প্রশাসনের।

এই ঘটনায় বাড়িটির ম্যানেজার রুবেল, বাসিন্দা তৌহিদ ও শীতলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, বাড়ির মালিক, বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্সার শাহ মহম্মদ সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করে রাবের হেফাজতে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+