গলায় মালা- ‘আমি ধর্ষণ করেছি’, মর্মান্তিক পরিণতির নির্মম এ কাহিনি চমকে দেবে
গলায় মালার মতো ঝুলছে চিরকুট। তাতে লেখা- আমি ধর্ষণ করেছি মাদ্রাসা ছাত্রীকে। সেই কারণেই আমার এই পরিণতি। গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়াল এলাকায়।
গলায় মালার মতো ঝুলছে চিরকুট। তাতে লেখা- আমি ধর্ষণ করেছি মাদ্রাসা ছাত্রীকে। সেই কারণেই আমার এই পরিণতি। গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই লাশ ধর্ষণ মামলায় অভিযুক্ত সজল জমাদারের। গুলিবিদ্ধ বছর ২৮-এর যুবকের গলায় ঝোলানো ওই চিরকুট। চাঞ্চল্যকর এই ঘটনা বাংলাদশের ঝালকাঠির কাঁঠালিয়ায়।

শনিবার মাঠের মাঝখান থেকে উদ্ধার হয় দেহ। স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন রক্তাক্ত দেহ পড়ে থাকতে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে সজল জমাদারের। প্রাথমিক তদন্তে অনুমান, মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। অভিযোগ, সজল এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
অভিযোগ, ১২ জানুয়ারির ভাণ্ডারিয়া মাদ্রাসার এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে সজল ও তার এক বন্ধু পানের বোরজের ভিতকে গণধর্ষণ করে। এই ঘটনায় রাকিব হোসেন ও সজল জমাদারের নামে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। তার পর থেকেই নিখোঁজ ছিল সজল।
এর আগেও এক গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের একইরকম পরিণতি হয়েছিল। রিপন নামে ওই যুবকের গলায় ঝোলানো ছিল একটি চিরকুট। তাতে লেখা- আমি ধর্ষণ মামলার মূল হোতা। রিপনের বিরুদ্ধে অভিযোগ ছিল, বছর ১৬-র এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে কারখানার পিছনের মাঠে ধর্ষণের।












Click it and Unblock the Notifications