প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা কার্যত শেষ! প্রধানমন্ত্রী পদে শপথ প্রাক্তনীর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে ফিরলেন রণিল বিক্রমসিংঘে। রবিবার তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে ফিরলেন রণিল বিক্রমসিংঘে। রবিবার তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেন। সেদেশের প্রেসিডেন্টের বিতর্কিত সিদ্ধান্তের জেরে কয়েক সপ্তাহ আগে
প্রধানমন্ত্রী পদ থেকে সরতে হয়েছিল দ্বীপরাষ্ট্রের বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। বিক্রমসিংঘে প্রধানমন্ত্রী পদে ফেরায় সেদেশে রাজনৈতিক অস্থিরতা কার্যত শেষ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা কার্যত শেষ! প্রধানমন্ত্রী পদে শপথ প্রাক্তনীর

গত অক্টোবরে প্রধানমন্ত্রীকে বহিষ্কার করেছিলেন প্রেসিডেন্ট। এরপর থেকেই সেখানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যায়। প্রেসিডেন্ট সিরিসেনা প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ্রা রাজাপক্ষেকে বিক্রমসিংঘের আসনে বসিয়ে দেন।

যদিও রাজাপক্ষে শ্রীলঙ্কার সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন এবং পদত্যাগ করেন। প্রেসিডেন্ট সিরিসেনা বারংবার বলেছিলেন, তিনি বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রীর পদে বসাবেন না। কিন্তু একটা সময়ে গিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন প্রেসিডেন্ট। ১ জানুয়ারি বাজেটের প্রাথমিক অনুমোদন পেতে নিজের অবস্থানের পরিবর্তন করেন তিনি।

তবে প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বিক্রমসিংঘের জোটের বেশ কয়েকজন সাংসদ সেখানে উপস্থিত ছিলেন
বলে জানা গিয়েছে।

এর আগে শ্রীলঙ্গার সংবাদ মাধ্যমে জানানো হয়, প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা বিক্রমসিংঘেকে নতুন প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
শ্রীলঙ্গার সংবাদমাধ্যমের খবর, বিক্রমসিংঘে ফের প্রধানমন্ত্রী পদে বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সিরিসেনা বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন সেখানকার স্পিকার কারু জয়সূর্য এবং বিক্রমসিংঘের সঙ্গে।

৩ ডিসেম্বর শ্রীলঙ্কার আদালত রাজাপক্ষের বিরুদ্ধে অন্তবর্তীকালীন আদেশ দিয়ে, ক্যাবিনেটের সিদ্ধান্ত ঘোষণায় বাধা দেওয়ার কথা জানিয়ে দেয়। যদিও এর পরে রাজাপক্ষে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+