এসসিও-র বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব রাজনাথ, অপমান হজম চিন-পাক মন্ত্রীদের

এদিন সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের বৈঠকে যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকেই এদিন পাকিস্তান ও চিনের নাম না করেই খোঁচা দেন রাজনাথ সিং। এদিন বৈঠকে রাজনাথ সিং বলেন, 'ভারত এসসিও-র অধীনে জঙ্গি বিরোধী পরিকাঠামো তৈরির বিষয়টিকে প্রাধান্য দেয়।'

চিন-পাকিস্তানকে খোঁচা

চিন-পাকিস্তানকে খোঁচা

রাজনাথ সিং এদিন বলেন, 'প্রচলিত এবং অপ্রচলিত উভয় হুমকির মোকাবিলার ক্ষেত্রেই আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা প্রয়োজন। সর্বোপরি, আমাদের সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলা করতে হবে। আপনারা সকলেই অবগত যে, ভারত সন্ত্রাসবাদের সমস্ত রূপকে গভীরভাবে নিন্দা করে এবং এর সমর্থকদেরও তীব্র নিন্দা করে।'

ভারত-চিন বৈঠক?

ভারত-চিন বৈঠক?

এদিকে লাদাখ ইস্যুতে উত্তপ্ত ভারত-চিন সম্পর্ক। এর মাঝেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে সব ঠিক থাকলে আজ সন্ধ্যায় চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বলা বাহুল্য এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

কয়েকমাস ধরেই সমস্যা জারি এলএসিতে

কয়েকমাস ধরেই সমস্যা জারি এলএসিতে

কয়েকমাস ধরেই সমস্যা জারি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। জুনে ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হন একাধিক ভারতীয় জওয়ান। তারপর থেকে উভয় দেশের সম্পর্কে একটা চিড়ও ধরেছে। যদিও দু'দেশের বিদেশমন্ত্রক বার বার জানাচ্ছে, সেনা ও কূটনৈতিক পর্যায়ে ক্রমাগত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে আজ সন্ধ্যার বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। পূর্ব লাদাখে সীমান্ত সমস্যার পর দু'দেশের মধ্যে এই প্রথম একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে।

ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে লাল ফৌজ

ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে লাল ফৌজ

জুনের পর আবার গত সোমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তপ্ত হয় পরিস্থিতি। ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু তাদের গতিবিধি লক্ষ্য করে আগে থেকেই রুখে দাঁড়ায় ভারতীয় সেনা। এই নিয়ে গতকাল পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ যান সেনা প্রধান নারাভানে। তিনি জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি সামান্য চিন্তার। যে কোনও পরিস্থিতির জবাব দিতে সদা প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতেই চিন-ভারত প্রতিরক্ষা পর্যায়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+