বাংলাদেশের ঢাকায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই রাজীব হোসেন মারা গেছেন

বাংলাদেশের রাজধানী ঢাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেন রাতে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

ঢাকায় সড়কে নিরাপত্তাহীনতা নিয়ে কোন অগ্রগতি চোখে পড়ে না।
Getty Images
ঢাকায় সড়কে নিরাপত্তাহীনতা নিয়ে কোন অগ্রগতি চোখে পড়ে না।

বাংলাদেশের রাজধানী ঢাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেন রাতে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

তার মামা জাহিদুল ইসলাম জানিয়েছেন, গতরাত সাড়ে বারোটার কিছু পরে ডাক্তার তাদের ডেকে বিষয়টি জানান এবং তাঁর লাইফ সোপর্টে খুলে নেয়া হবে কিনা সেটি জিজ্ঞেস করেন।

পরিবারের অনুমতিতে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

গত দশই এপ্রিল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর পর থেকে তার আর জ্ঞান ফেরেনি। তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।

আরো পড়ুন:

দুর্ঘটনা প্রতিরোধে কি করছে কর্তৃপক্ষ?

ঢাকার মহাখালী এলাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন এপ্রিলের চার তারিখ রাষ্ট্র মালিকানাধীন বাস সার্ভিস বিআরটিসির একটি বাসে চড়ে কলেজে যাচ্ছিলেন।

বাস চালকদের রেষারেষি বাংলাদেশে খুব নিয়মিত ব্যাপার।
Getty Images
বাস চালকদের রেষারেষি বাংলাদেশে খুব নিয়মিত ব্যাপার।

রাজধানীর একটি অন্যতম প্রধান সড়কে সার্ক ফোয়ারার কাছে ব্যক্তি মালিকানাধীন একটি বাসের সাথে রেষারেষির এক পর্যায়ে বাস দুটি একটি আরেকটির গাঁয়ে ঘষা খেতে শুরু করে।

দুটি বাসের প্রবল ঘষায় তার হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাসের দরজায় ঝুলে থাকে রাজীবের হাত।

তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

যে কারণে এই ঘটনাটি বহু মানুষকে নাড়া দিয়েছে তা হল তার বিচ্ছিন্ন হাতটি দুই বাসের ফাঁকে ঝুলে ছিল।

আর দুই বাসের ফাঁকে আটকে থাকা সেই হাতের একটি ছবি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মানুষজনের নিরাপত্তাহীনতার একটি প্রতীক হয়ে উঠেছে ছবিটি।

তাছাড়া এই ঘটনা আরো বেশি নাড়া দেয় অনেককে কারণ খুব ছোট বেলায় মাকে হারান রাজীব।

বাবাও নিরুদ্দেশ হয়ে যান। এর পর থেকে ছোটো দুটি ভাই সহ আত্মীয়দের বাড়িতে বড় হয়েছে রাজীব হোসেন।

ছোট দুই ভাইকে সঠিক ভাবে মানুষ করার লক্ষ্য নিয়ে পড়াশুনা চালাচ্ছিলেন তিনি।

তার মামা জানিয়েছেন এখন পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হবে বলে তিনি জানান।

আরো পড়তে পারেন:

ঢাকার পথেঘাটে, সন্ধ্যার পর নারী কতটা নিরাপদ?

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+