পাকিস্তানে ফের রেল হামলা, জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ,লাইনচ্যুত একাধিক কামরা

পাকিস্তানে ফের কেঁপে উঠল রেললাইন। মঙ্গলবার সকালে ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের একাধিক কামরা। ঘটনায় অন্তত ৭ জন জখম হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদমাধ্যম। যদিও বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী গোষ্ঠী 'বালোচ রিপাবলিকান গার্ডস'।

জানা গিয়েছে, ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের পথে চলছিল। সিন্ধ প্রদেশের শিকারপুর জেলার সুলতানকোটের কাছে রেললাইনে ঘটে প্রবল বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে পড়ে কয়েকটি কামরা। পাকিস্তানি পুলিশ ও আধাসেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে ও উদ্ধারকাজ শুরু করে। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক দল। প্রাথমিক অনুমান, আই ইডি ব্যবহার করা হয়েছিল হামলায়।

বিদ্রোহীদের দাবি, ট্রেনটিতে পাকিস্তান সেনার সদস্যরা যাত্রা করছিলেন, তাই সেটিকেই নিশানা করা হয়। যদিও ওই দাবি ও তাদের সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতির সত্যতা এখনও সরকারি ভাবে যাচাই করা হয়নি।

জাফর এক্সপ্রেস কোয়েটা ও পেশোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরেই সংযোগ রক্ষা করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বারবার এই ট্রেনটি সন্ত্রাসবাদী হামলার লক্ষ্যে পরিণত হচ্ছে। চলতি বছরের মার্চেই সশস্ত্র বালোচ বিদ্রোহীরা ট্রেনটি অপহরণ করে ৩৫০ এর অধিক যাত্রীকে পণবন্দি করেছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জন পাকিস্তানি সেনার, পাল্টা অভিযানে মারা যায় ৩৩ জন বিদ্রোহী।

এর পরও হামলা থামেনি। গত জুনে সিন্ধ প্রদেশের জাকোবাবাদে বিস্ফোরণে ৪ টি কামরা লাইনচ্যুত হয়। অগাস্টের ৪ ও ১০ তারিখেও ট্রেনটি আক্রমণের মুখে পড়ে। মাত্র গত মাসে বালোচিস্তানের মাস্তাঙ এলাকায় বিস্ফোরণে উড়ে যায় একটি কামরা, লাইনচ্যুত হয় আরও ৬ টি কামরা।

টানা একাধিক হামলায় পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বালোচ বিদ্রোহীদের ক্রমবর্ধমান আক্রমণ পাকিস্তানের রেল ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল দিককেও স্পষ্ট করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+