শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে চিঠি রাহুল গান্ধীর, কমলার উদ্দেশেও বার্তা
আমেরিকার ভোটে জিতে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প। জনসমর্থন নিয়ে আমেরিকার মসনদে আবার বসবেন তিনি। টানটান লড়াই করেও শেষে বেশ কিছুটা পিছিয়ে শেষ করেন কমলা হ্যারিস৷
ডোনাল্ড ট্রাম্পকে এবার চিঠি লিখলেন রাহুল গান্ধী। আগামীর আমেরিকার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা। নির্বাচনে লড়াইয়ের জন্য, আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন কমলা হ্যারিসকেও।

৭ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। ট্রাম্প সরকার গঠিত হলে আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। সেই প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রাহুল চিঠিতে লিখেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অঙ্গীকার রয়েছে। আমরা আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়াবে৷ রাহুল আরও লিখেছেন, " আশা করি, আমরা আরও আগামী দিনের সুযোগ বাড়ানোর জন্য কাজ চালিয়ে যাব।"
এর আগে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার আরও এক কদম এগিয়ে চিঠিও লিখলেন৷ এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রেসিডেন্ট নির্বাচনে মাটি আঁকড়ে লড়াই করেছেন কমলা হ্যারিস। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পরাস্থ হয়েছেন। সেজন্য তাঁরও প্রশংসা করেছেন রাহুল। কমলা হ্যারিসকেও চিঠি দিয়েছেন রাহুল গান্ধী।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসতে চলেছেন আগামী জানুয়ারি মাসে৷ আরও উন্নত আমেরিকার তৈরির সংকল্প করেছেন তিনি। পাশাপাশি, অনুপ্রবেশ নিয়েও বার্তা দিয়েছেন। সীমান্ত বন্ধের কথা বলেছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো৷
ফলে ভারত - আমেরিকা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের আরও উন্নতির কথা অনুমান করা হচ্ছে৷ তার মধ্যে রাহুল গান্ধীও চিঠি লিখলেন ডোনাল্ড ট্রাম্পকে।












Click it and Unblock the Notifications