এবার বিদেশের মাটিতে রাগা-মোদী টক্কর, নিউইয়র্কে মেগা ব়্যালি করতে চলেছেন রাহুল গান্ধী
বিদেশের মাটিতে এবার মোদীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। আমেরিকায় মোদীর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানাতে এবার ময়দানে নামছেন রাহুল গান্ধী। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গত ৪ জুন মেগা ব়্যালি করবেন তিনি। তাতে প্রায় ৫০০০ এনআরআই সামিল হবেন বলে খবর।
এদিকে আবার তার কয়েকদিন পরেই আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আমেরিকায় হাজির হবেন রাহুল গান্ধী। সূত্রের খবর ১০ দিনের সফরে আমেরিকায় উড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। আগামী ৩১ মে যাচ্ছেন তিনি। আমেরিকার একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে কংগ্রেস নেতার।

আমেরিকার ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়াতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কর্নাটকে কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর রাহুল গান্ধীর এই আমেরিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে আবার ২২ জুন আমেরিকা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন মুলুকে মোদীর জনপ্রিয়তা প্রবল। কাজেই তাঁর আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়া হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications