জাতিশুমারির জন্য বার্তা, 'নিম্নবর্গের আর্থ-সামাজিক অবস্থান জানতে চাই', আমেরিকায় বললেন রাহুল
আমেরিকা সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জর্জটাউন ইউনিভার্সিটিতে পড়ুয়াদের সঙ্গে কথোপকথন অনুষ্ঠানে যোগ দেন তিনি৷ পারস্পরিক আলোচনার একটি মহল তৈরি হয়ে ওঠে সেখানে। ভারতের সংরক্ষণ ইস্যু নিয়ে সেখানে বার্তা দিলেন সোনিয়া গান্ধী পুত্র।
ভারতে এখন সংরক্ষণ রয়েছে। অনগ্রসর পিছিয়ে পড়া জাতিকে জীবন, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য মৌলিক অধিকারে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কাজ চলছে৷ এবার ভারতের জনগণনাও রয়েছে৷ জাতিভিত্তিক অংশ জনগণনায় যুক্ত করার দাবিও তুলছে কংগ্রেস।

সেই বিষয়ে এবার আমেরিকার আলোচনায় বক্তব্য রাখলেন রাহুল গান্ধী। তিনি বলেন, বিশ্বের অবস্থানে যখন ভারতের একটি ন্যায্য স্থান হবে, তখন কংগ্রেস সংরক্ষণ বাতিল করার কথা ভাববে। এই বিষয়ে ভাবার সময় এখনও আসেনি।
ভারতে জাতিশুমারি প্রয়োজন। সেই বিষয়ে রাহুল গান্ধী ফের জোরালো বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, "আমরা নিম্নবর্গের আর্থ-সামাজিক অবস্থান জানতে চাই।" রাহুল জর্জটাউন ইউনিভার্সিটিতে বর্ণ শুমারির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন।
রাহুল বলেন, " আমরা এই জাতির আর্থ-সামাজিক অবস্থান বুঝতে চাই। তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল ভারতের প্রতিষ্ঠানগুলি-মিডিয়া, স্বাস্থ্যসেবা, শিক্ষা-মালিকানা। এই পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলির ভারতে অংশগ্রহণ বুঝতে এবং পরীক্ষা করতে চাই। এগুলি হল একটি প্রাতিষ্ঠানিক জরিপ। একটি আর্থ-সামাজিক সমীক্ষা এবং একটি আদমশুমারি। "
রাহুল উদাহরণ হিসেবে বলেছেন, " আপনি যখন আর্থিক সংখ্যা দেখেন, তখন আদিবাসীরা ১০০ টাকার মধ্যে ১০ পয়সা পায়। দলিতরা ১০০ টাকার মধ্যে পাঁচ টাকা পায়। ওবিসিরাও একই পরিমাণ পায়। বিষয়টির সত্যতা হল, তারা অংশগ্রহণ পাচ্ছে না।"
আমেরিকা সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভার বিরোধী দলনেতা তিনি৷ বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম রাহুলের আমেরিকা সফর। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে রাহুলের এই সফর। এই কথাও জানানো হয়েছে। তিন দিনের সফরে আমেরিকা রয়েছেন রাহুল।
রাহুলের বক্তব্যের পালটা দেশের মাটি থেকে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেছেন, " কংগ্রেস দলের মধ্যেই ভয় রয়েছে। কংগ্রেসের এক মহিলা কাস্টিং কাউচ নিয়ে কথা বললে দল তাঁকে সাসপেন্ড করে। সমস্ত কংগ্রেস কর্মীরা আজ ভীত। কারণ হাইকমান্ড শুধু ধর্ষকদের রক্ষা করছে। ধর্ষণ-অভিযুক্ত জোটের সঙ্গে দাঁড়িয়েছে।"
আরও সুর চড়িয়ে বিজেপি নেতা বলেছেন, "
ভারতের ক্ষতি হলে তিনি (রাহুল গান্ধী) এটি উপভোগ করেন। তিনি চিনের হয়ে ব্যাট করেন। ভারত সম্পর্কে মিথ্যা বলেন। আজ, বিরোধী দল গঠনমূলক নয়। রাজনৈতিক সুবিধার জন্য ভারতের ক্ষতিও করতে পারে। এমন বিরোধী দলকে মানুষ ভয় পায়। তাঁরা দেশের বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র করতে পারেন।"












Click it and Unblock the Notifications