আমার ফোনেও আড়ি পাতা হয়েছে! কেমব্রিজে দাঁড়িয়ে পেগাসাস ইস্যু নিয়ে বিস্ফোরক রাহুল
পেগাসাস ইস্যুতে তোলপাড় হয়েছিল দেশ। মোবাইলে স্যালোটেপ লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদেশের মাটিতে পেগাসাস বিতর্ক তুললেন রাহুল
ফের একবার পেগাসাস বিতর্ককে সামনে আনলেন রাহুল গান্ধী! কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি বলেন, তাঁর ফোনে পেগাসাসের মতো সফটওয়্যারের ব্যবহার করা হয়েছিল। এমনকি এই বিষয়ে তাঁকে আধিকারিকরাও সাবধান করেছিল বলে দাবি করেছেন রাহুল। শুধু তাই নয়, আধিকারিকরা তাঁকে জানান, ফোনে আড়ি পাতা হচ্ছে ফলে ভেবে চিন্তে কথা বলবেন। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

একাধিক নেতার ফোনে পেগাসাস ব্যবহার করা হয়
ওই বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে রাহুল বলেন, দেশের গণতন্ত্র বিপদের মুখে রয়েছে। শুধু আমারই নয়, একাধিক নেতার ফোনে পেগাসাস ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ফোন রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ রাহুলের। আর এহেন অভিযোগের পরেই কড়া ভাষায় কংগ্রেস সাংসদকে আক্রমণ শানিয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্যের দাবি, রাহুল এমন কথা হতাশা থেকে বলছেন। আগামীদিনে ওই বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ আরও রাহুল গান্ধী জানানো হবে না বলে কটাক্ষ বিজেপি নেতার। শুধু তাই নয়, বিদেশের মাটিতে ভারতকে অপমান করাটা কংগ্রেসের ধারা বলেও কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বিরোধীরা বিভিন্ন ভাবে চাপে থাকে ভারতে
অন্যদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ আরও বলেন, বিরোধীরা বিভিন্ন ভাবে চাপে থাকে ভারতে। এমনকি একাধিক মামলাও করা হয়। এমনকি আমার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। যেগুলি ফৌজদারি নয়, এমন মামলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। এই অবস্থায় বিরোধী দলের তরফে মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টিও কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এমনকি রাহুলের বক্তব্যে ভারত জোড়ো যাত্রার বিষয়টিও উঠে আসে। কন্যা কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যে দীর্ঘ যাত্রার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে তুলে ধরেন রাহুল। একই সঙ্গে তাঁর এই দীর্ঘ যাত্রাপথে কি কি অভিজ্ঞতা হয়েছে সেটিও তুলে ধরেন।

২০২১-এ পেগাসাস ইস্যু সামনে আসে
বলে রাখা প্রয়োজন, ২০২১ সাল। হঠাত করেই অধিবেশনের আগে পেগাসাস ইস্যু সামনে আসে। যা নিয়ে গোটা দেশজুড়ে একেবারে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পেগাসাসের মাধ্যমে দেশের তাবড় তাবড় নেতাদের উপর নাকি নজরদারি চালিয়েছে মোদী সরকার। এমনকি তালিকায় সেনা আধিকারিক থেকে বিচারপতিরাও রয়েছে বলে খবর সামনে আসে। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়। তৈরি হয়েছিল তদন্ত কমিটিও। কিন্তু তেমন কিছুই প্রকাশ্যে আসেনি। আর এই ঘটনার দীর্ঘদিন পর ফের পেগাসাস ইস্যু সামনে আনলেন রাহুল।
ছবি সৌ:ANI ও PTI
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications