ভারত জোড়ো যাত্রা রুখতে পারেনি মোদী সরকার, ফের বিদেশের মঞ্চে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে পৌঁছেই তিনি বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আটকানোর চেষ্টা করেেছ।
বিদেশের মাটিতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গত ৯ বছর ধরে দেশবাসীকে মিথ্যে কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। গোটা দেশে বেকারত্বের সংখ্যা তীব্র আকার নিয়েছে। কিন্তু তাতে কিছুতেই কোনও লাভ হয়নি। দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে। তার সমাধানে মোদী সরকার কোনও পদক্ষেপ করেনি।

আমেরিকায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপি শুধু দেশে ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বন্ধ করার চেষ্টা করেছে মোদী সরকার। কিন্তু তাতে সফল হয়নি তারা।

ভারত জোড়ো যাত্রা গোটা দেশে সম্প্রীতির পরিবেশ তৈরি করেছে। 'নফরতকি বাজার মে মহব্বত কা দুকান'। বার্তা দিয়েছিলেন তিনি। এর আগেও মোদী সরকাের বিরুদ্ধে ভারত জোড়ো যাত্রা বন্ধের চেষ্টার অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications